খবর প্রতিদিন ২৪

যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে প্রায় ৩৩০টি খাদ্যসামগ্রীর প্যাকেট বন্যার্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে ত্রাণবাহী দল খাদ্যসামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

এই মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ কবির, সাধারণ সম্পাদক মো. ইউনুস হোসেন (রনি), ৩৬জুলাই পত্রিকার সম্পাদক মো. তৌসিফ হোসাইন হারুন, মো. খোকন, এস কে সালমান, সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও অন্যান্য সদস্যরা। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ী আর্থিক সহায়তা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন।

যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ কবির বলেন, “মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাব মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

সাধারণ সম্পাদক মো. ইউনুস হোসেন (রনি) বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

৩৬জুলাই পত্রিকার সম্পাদক মো. তৌসিফ হোসাইন হারুন বলেন, “এই সংগঠনটি সবসময় মানবতার কল্যাণে কাজ করে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।”

ত্রাণ সহায়তা পেয়ে বন্যার্ত পরিবারগুলো যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

যাত্রাবাড়ী মডেল প্রেসক্লাবের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x