রাজধানীর অগ্রণী স্কুল এন্ড কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ জুন বেলা বারোটায় এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি সভাপতি তাসলিমা ওয়াহেদ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউজ্জামান ভূঁইয়া, অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ইনচার্জ শামীম আরা পারভীন, মাধ্যমিক শাখার ইনচার্জ জামিলা খাতুন সহ বিদায়ী শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং তা আশু সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি বৃক্ষরোপণ ২০২৬ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
দীর্ঘদিন শিক্ষা সেবায় অবদান রাখা শিক্ষক কর্মচারীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান বলেন,শিক্ষার আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম, সবুজে ঘেরা হোক এই শিক্ষা প্রতিষ্ঠান।
আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।যারা দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সেবা করেছেন, তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্য আমাদের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রেরণা।
অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনের বার্তা তুলে ধরা হয়েছে। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান অতিথি। শিক্ষা, মানবিকতা ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর আগামীর পথে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলেই।
গড় রেটিং: ৫/৫ (১ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬