এবার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলের পাশাপাশি থাকছে বর্ণাঢ্য বিনোদন আয়োজন। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠান, বিরতিতে ইতিহাসের প্রথম হাফটাইম শো এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণীসহ একাধিক বিশেষ আয়োজন রাখা হয়েছে।
ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এরপর পরিবেশনায় থাকবেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার ও জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে সুপার বোলের আদলে হাফটাইম শো অনুষ্ঠিত হবে। ১১ মিনিটের এই পরিবেশনায় অংশ নেবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
তবে মঞ্চ প্রস্তুত ও সরিয়ে নেওয়ার সময়সহ বিরতির দৈর্ঘ্য ২০ থেকে ২৫ মিনিট বা তারও বেশি হতে পারে। যদিও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী ম্যাচের বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট। দীর্ঘ বিরতির কারণে দ্বিতীয়ার্ধ শুরুর আগে খেলোয়াড়দের অতিরিক্ত ওয়ার্মআপ করতে হতে পারে।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় আতশবাজি, কনফেত্তি ও আলোকসজ্জার মাধ্যমে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে উদ্যাপন করা হবে।
এবারই প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্যদের জন্য ‘চ্যাম্পিয়নশিপ রিং’ চালু করেছে ফিফা। চ্যাম্পিয়ন দলের ৩০ সদস্য এ সম্মাননা পাবেন। পুরস্কার বিতরণীর সময় অধিনায়ক ও কোচকে প্রতীকী আংটি দেওয়া হবে। পরে প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী পৃথক আংটি তৈরি করে পৌঁছে দেওয়া হবে।
বিশ্বকাপজয়ী দল প্রাইজমানি হিসেবে পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকার সমান। ট্রফি, পদক ও ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি এটিই হবে ফাইনালের সবচেয়ে বড় আর্থিক পুরস্কার।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬