খবর প্রতিদিন ২৪

আর্কাইভ দেখুন

বিশ্বকাপ ফাইনালে হারের পর মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে হারের পর মুখ খুললেন মেসি

লিওনেল মেসি বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ০-১ গোলে হারের পর আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন। নিজের ব্যক্তিগত পেজে আলবিসেলেস্তে অধিনায়ক ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন, নিজের দুঃখ প্রকাশ করেছেন এবং দলের যাত্রাপথের জন্য গর্বও প্রকাশ করেছেন।ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ, যেখানে ছিল অনেক সংঘর্ষ ও বিতর্ক। চূড়ান্ত বাঁশি বাজার পর, আর্জেন্টিনা রানার-আপ অবস্থান মেনে নেওয়ার আগে উভয় দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।এই পরাজয়ের ফলে মেসি তার বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা রক্ষার সুযোগ হারালেন। ৩৯ বছর বয়সী এই তারকার জুতোয় লেখা 'দ্য লাস্ট ট্যাঙ্গো' কথাটি এই জল্পনাও উস্কে দিয়েছে যে এটিই হয়তো তার শেষ বিশ্বকাপ , যদিও এই সুপারস্টার এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই নিশ্চিত করেননি।ভক্তদের উদ্দেশে লেখা এক চিঠিতে মেসি লিখেছেন, "বেদনা অপরিসীম এবং এই ক্ষত সারতে সময় লাগবে।"কিন্তু আমি সব ভালো স্মৃতিগুলোও ধরে রাখতে চাই-যে ম্যাচগুলোতে আমরা নিজেদের সর্বস্ব দিয়ে পিছিয়ে পড়েও ফিরে এসেছিলাম, এবং যে মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে চিরকাল গেঁথে থাকবে।আমি সমগ্র জাতির সমর্থন সর্বদা স্মরণ করব। এই দলের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা আর্জেন্টিনাকে আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে ফিরিয়ে এনেছি।এই মুহূর্তে আমরা যা অর্জন করেছি তা পুরোপুরি উপলব্ধি করা কঠিন... কিন্তু এই দলটি সত্যিই টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে।ওহঃবৎহধঃরড়হধষ ঝঢ়ড়ৎঃং ঈড়সঢ়বঃরঃরড়হংআর্জেন্টিনার অধিনায়ক তার সতীর্থদের সঙ্গে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে আলবিসেলেস্তেকে নেতৃত্ব দেওয়ার গর্বও প্রকাশ করেছেন এবং সারা দেশের ভক্তদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।"আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সবাইকে তাদের উৎসাহ ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমরা এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়েছি, এবং এটি গর্ব করার মতো একটি বিষয়," মেসি বলেন।নিজের বার্তা শেষ করার সময়, আটবারের ব্যালন ডি'অর বিজয়ী স্পেনকে তাদের বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান এবং নিজের ক্যারিয়ারের অন্যতম তিক্ততম পরাজয়ের শিকার হওয়া সত্ত্বেও প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করেন।


​ব্যস্ততার মাঝেও খুলনার মফস্বল প্রেসক্লাবকে আধুনিকায়নে নতুন ভাবনায় নেতৃবৃন্দ

​ব্যস্ততার মাঝেও খুলনার মফস্বল প্রেসক্লাবকে আধুনিকায়নে নতুন ভাবনায় নেতৃবৃন্দ

সংবাদ পরিবেশন ও পেশাগত নানা ব্যস্ততার মাঝেও খুলনা মফস্বল প্রেসক্লাবকে আরও আধুনিক, যুগোপযোগী এবং জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ।​খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মইদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক নবী এবং সহ-সভাপতি মির ফারুক হোসেন শত ব্যস্ততার ফাঁকেও ক্লাবকে কেন্দ্র করে প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন। ক্লাব সূত্র জানায়, সংগঠনটিকে কীভাবে আরও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে গতিশীল করা যায়, তা নিয়ে এই তিন সম্মানিত নেতা নিয়মিত নানা আলোচনা ও মতবিনিময় করে থাকেন।​শুধু প্রেস ক্লাবের প্রাতিষ্ঠানিক উন্নয়নই নয়, খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে কীভাবে দেশের মানুষের সেবায় আরও সক্রিয় ভূমিকা রাখা যায়—সে বিষয়টিও তাঁদের ভাবনার কেন্দ্রে রয়েছে।​নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকল সদস্যের সম্মিলিত চেষ্টা ও গণমাধ্যমের শক্তির মাধ্যমে ভবিষ্যতে সাধারণ জনগণের কল্যাণে খুলনা মফস্বল প্রেসক্লাব আরও দৃষ্টান্তমূলক কাজ করে যাবে।


​সরকারি সুন্দরবন আদর্শ কলেজে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

​সরকারি সুন্দরবন আদর্শ কলেজে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষকদের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।​অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের সাথে কুশল বিনিময় এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। সভার এক পর্যায়ে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে কেসিসি প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।​সভায় প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


​নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত রবিউল পলাতক

​নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত রবিউল পলাতক

নড়াইলে পাঁচ বছরের এক শিশু জান্নাতুলকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ ও পরবর্তীতে গলা টিপে হত্যা করার এক নির্মম ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্ত রবিউল নামে এক ব্যক্তি পালিয়ে যায়।​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রবিউল শিশু জান্নাতুলকে খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে শিশুটির গলা টিপে হত্যা করে স্থান ত্যাগ করে।​শিশুটির নিথর দেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবারের মধ্যে আহাজারি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।


​বছর পেরিয়েও মেলেনি সঠিক বিচার ও ক্ষতিপূরণ: বিষাদ আর ট্রমাতেই কাটছে মাইলস্টোন ট্র্যাজেডির শিকার পরিবারগুলোর দিন

​বছর পেরিয়েও মেলেনি সঠিক বিচার ও ক্ষতিপূরণ: বিষাদ আর ট্রমাতেই কাটছে মাইলস্টোন ট্র্যাজেডির শিকার পরিবারগুলোর দিন

ঠিক এক বছর আগের সেই ভয়াল দিনটির কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন উত্তরার দিয়াবাড়ীর বাসিন্দারা। ২০২৫ সালের ২১ জুলাই—সোমবারে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান আচমকাই আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। মুহূর্তে ছাই হয়ে গিয়েছিল বহু কোমল প্রাণ, বাতাসে ভেসে এসেছিল শিশুদের বুকফাটা আর্তনাদ। এক বছর পূর্ণ হলেও সেই ট্র্যাজেডির ক্ষত বিন্দুমাত্র শুকায়নি; বরং পর্যাপ্ত ক্ষতিপূরণের অভাব, সুচিকিৎসার সংকট আর সরকারি উদাসীনতায় ক্ষোভ ও চরম হতাশায় দিন কাটছে স্বজনহারা পরিবারগুলোর।​সরকারি হিসাবে ওই ভয়াবহ দুর্ঘটনায় পাইলটসহ ৩৫ জন নিহত এবং ৬৪ জন আহত হন, যাদের সিংহভাগই ছিল নিষ্পাপ শিশু। আহত অনেক শিক্ষার্থী এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর মা সানজিদা বেলায়েত কান্নাভেজা কণ্ঠে বলেন, "কেবল সন্তান নয়, আমাদের পুরো পরিবার আজ মারাত্মক ট্রমাটাইজড। বাচ্চারা আলোতে যেতে ভয় পায়, একা থাকতে পারে না। এক বছরেও সরকার আমাদের কোনো খবর নেয়নি।"​ক্ষতিপূরণ নিয়ে জটিলতা ও অসন্তোষ​উচ্চ আদালত থেকে প্রাথমিক রুল জারির পর অন্তর্র্বতী সরকার নিহতদের পরিবারকে ২০ লাখ এবং আহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেয়। তবে ভুক্তভোগী পরিবারগুলোর স্পষ্ট দাবি—এই অর্থ প্রয়োজনের তুলনায় একেবারেই ‘অপ্রতুল’। আহতদের দীর্ঘমেয়াদি ও জটিল চিকিৎসার খরচের কাছে এই অনুদান একেবারেই সামান্য। নতুন করে সরকারের পক্ষ থেকে আর কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ আরও ঘনীভূত হয়েছে।​ধামাচাপা পড়ে থাকছে তদন্ত রিপোর্ট​দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজও প্রকাশ পায়নি। তবে আংশিক প্রতিবেদনে রাজউকের বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের বিষয়টি উঠে আসায় প্রতিষ্ঠানের দায় নিয়ে প্রশ্ন উঠেছে।​স্মৃতি তর্পণেও বিতর্কের ছায়া​দুর্ঘটনার এক বছর পূর্তিতে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ দুই দিনের শোক কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। অন্যদিকে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেখানে স্বজনদের সবাইকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, যারা ঘটনাটি নিয়ে আইনি পদক্ষেপ বা মামলা করেছেন, তাদের কৌশলে এসব আয়োজন থেকে দূরে রাখা হচ্ছে।​সব মিলিয়ে, মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পার হলেও বিচার পাওয়া কিংবা পুনর্বাসনের অনিশ্চয়তা কাটেনি। স্বজন হারানো পরিবারগুলোর প্রশ্ন—আর কতদিন এই ট্রমা আর অবহেলা বয়ে বেড়াতে হবে তাদের?


ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে চাকরি

ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে চাকরি

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করার শেষ সময় ২৬ জুলাই ২০২৬ ।এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তিপদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসারএই পদে চাকরির পর কর্মদক্ষতা ও ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত কর্মী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে পদটি হবে জুনিয়র অফিসার।বিভাগ: ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিংপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: ফুল টাইম, বেসরকারিশিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।অভিজ্ঞতা: প্রয়োজন নেই।বেতন: মাসিক ৩১ হাজার টাকা। এর সঙ্গে ব্যাংকের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।বয়সসীমা: নির্ধারিত নয়।আবেদন যেভাবে: যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই ২০২৬।


তানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ

তানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ

রাজশাহীর  তানোর পৌর এলাকার জিওল মাদ্রাসার রাস্তা  উদ্বোধন করেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি এবং  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। রবিবার সকালের দিকে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন  অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। তিনি  বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। আমাদের সম্পদের কোনো অভাব নেই; প্রয়োজন সুশাসন, সততা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতি ও অপচয় বন্ধ করে সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশকে একটি আদর্শ, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্রে পরিণত করা সম্ভব, ইনশাআল্লাহ।তিনি জানান, বাজেট অধিবেশনের পূর্বে এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জন্য দ্রুত অর্থ ছাড়ের প্রয়োজন ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় অর্থ ছাড় নিশ্চিত হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই জিওল মাদ্রাসার সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও সকল সহযোগীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে রাস্তা নির্মাণের জন্য যাঁরা স্বেচ্ছায় জমি দান করেছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন তাঁদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।এমপি আরও বলেন, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য অপরিহার্য। ব্যক্তিগত মতপার্থক্য বা বিভেদ নয়, বরং সবাইকে একসঙ্গে কাজ করে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের শিক্ষা। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানুষের উপকারে আসে—এমন প্রতিটি উন্নয়নমূলক কাজে সমাজের সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।পরিশেষে তিনি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়নকাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও পর্যায়ক্রমে এলাকার আরও রাস্তা উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন, যাতে এলাকাবাসী নিরাপদ ও আধুনিক যোগাযোগ সুবিধা ভোগ করতে পারেন। মাদ্রাসা সুপার মাওলানা আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন ইউএনও নাঈমা খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী রাজনৈতিক নেত্রীবৃন্দু ও সুধীজনর উপস্থিত ছিলেন। একই দিন দুপুরের আগে  ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপকারভোগীদের মাঝে সিলিং ফ্যান, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি এসএম মাসুদ পারভেজ, জামায়াত নেতা জামিলুর রহমান,  থানা আমির মাওলানা  আলমগীর হোসেন,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম,এলজিইডির উপসহকারী প্রকৌশলী শাহিন সালাম,উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পৌর সেক্রেটারি জুয়েল উদ্দীন,   তানোর পৌরসভার মেয়র প্রার্থী মো. মাহবুব চৌধুরী,  তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মো. আফজাল হোসেন প্রমুখ। এসময় উপকার ভোগীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও বিকেলের দিকে এমপি কলমা এতিমখানা পরিদর্শন ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন।


রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ও মেট্রোসেবা বন্ধ

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ও মেট্রোসেবা বন্ধ

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট ও মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাদানেগ্যাস ছোড়ে পুলিশ।মূলত মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি।আজ সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার তরুণ আন্দোলনকারী। মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে ও একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এক জরুরি বার্তায় সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আকুল আবেদন জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের যদি বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হয়ে থাকে, তবুও শান্ত থাকুন ও শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে পারব।এর আগে রোববারেই (১৯ জুলাই) দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে ও পুরো এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েতের ওপর ১৪৪ ধারা জারি করে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশ দেশের সব নাগরিককে আইন মেনে চলতে ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানায়।সূত্র:এনডিটিভি


 পরীমণি আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন

পরীমণি আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন

আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। সেখানে তিনি লিখেছেন,বিয়েটা আর করতে হলো না।সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে পরীমণি লেখেন,বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।এর আগে তিনি জানিয়েছিলেন, প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। আটলান্টায় চলা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের দিন তিনি এই ঘোষণা দেন।ম্যাচ চলাকালীন সময়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। সেই ক্যাপশনে তিনি লেখেন,আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল। স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছিলেন তিনি। মুহূর্তেই তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পায়।


রাজধানীর যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এ ছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।


বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি

বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার, পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে।সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ভাইয়ের সঙ্গে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত আচরণ, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।দক্ষ জনশক্তি গড়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার: শ্রমমন্ত্রী‎তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়া হয়েছে।উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেন।


স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন নিয়ম অনুযায়ী হবে, দলীয় প্রতীকে হবে না। তবে জোটের শরীক সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে হবে।জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর  সোমবার (২০ জুলাই) শরীক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথান জানান। তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন, চলমান আন্দোলন।একটা ধ্বংসস্তুপ থেকে দেশটাকে গড়তে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মিত্রদের নিয়ে নৈশভোজে প্রধানমন্ত্রী

মিত্রদের নিয়ে নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজে অংশ নিয়েছেন। সরকার গঠনের পর আন্দোলনের শরিকদের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।সোমবার (২০ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা উন্মুক্ত প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি বিভিন্ন টেবিলে গিয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।আয়োজকদের তথ্যমতে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।


ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার

ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার

নীলফামারীর ডোমার থানার বিশেষ অভিযানে ১০জন মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ এর নের্তত্বে গত রবিবার রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হিরোইন, গাজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০জন আসামীকে গ্রেফতার করা হয়। প্রথমে ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ ৪ জন নিহত হওয়ার ঘটনায় পলাতক ট্রাকচালক খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামীরা হলেন ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিলাই এলাকার মৃত নওয়াব আলীর ছেলে নুর ইসলাম (৭৯), নুর ইসলামের ছেলে মনোয়ার হোসেন (৫১), পৌর এলাকার চিকনমাটি সবুজ পাড়া এলাকার শহিদুলের ছেলে শাহাজাহান (১৮), বুলবুল ইসলামের ছেলে সাজু ইসলাম সজিব (২৪), শহিদুলের ছেলে পাভেজ ইসলাম (৩০)। তাদেরকে মাদক বিক্রি ও সেবনের দায়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ বছর ও ৬ মাস মেয়াদী সাজা প্রদান করেন। অপরদিকে ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে রেজাউল করিম রাজু (৩৫), মৃত মহির উদ্দিনের ছেলে গোলাপ হোসেন (৫২), মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৩৮) এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মন্দির পাড়া এলাকার জোতিশ চন্দ্র রায়ের ছেলে সুমন রায় (২৯) কে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের কাজ থেকে হিরোইন, গাজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডোমারকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


রূপগঞ্জে সেই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

রূপগঞ্জে সেই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ পাওয়া ৩ শিক্ষার্থীকে ববি ফিজিক্স ক্লাবের সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ পাওয়া ৩ শিক্ষার্থীকে ববি ফিজিক্স ক্লাবের সংবর্ধনা

অগ্রণী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

অগ্রণী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কাওরান বাজারে ‘মামা সুরুজ’ সিন্ডিকেটের চাঁদাবাজির মহোৎসব: ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা!

কাওরান বাজারে ‘মামা সুরুজ’ সিন্ডিকেটের চাঁদাবাজির মহোৎসব: ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা!

নবীনগরের  শিবপুর  ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ !

নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ !

আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

এবারই ভিনি দেখিয়ে দেবে সে কী করতে পারে: রবের্তো কার্লোস

এবারই ভিনি দেখিয়ে দেবে সে কী করতে পারে: রবের্তো কার্লোস

মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই: আল্লামা ইমাম হায়াত

মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই: আল্লামা ইমাম হায়াত

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সা‌থে প‌য়েন্ট ভাগাভা‌গি নবাগত কেপ ভার্দের

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সা‌থে প‌য়েন্ট ভাগাভা‌গি নবাগত কেপ ভার্দের

বিশ্বকাপ ফাইনালে হারের পর মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে হারের পর মুখ খুললেন মেসি

​ব্যস্ততার মাঝেও খুলনার মফস্বল প্রেসক্লাবকে আধুনিকায়নে নতুন ভাবনায় নেতৃবৃন্দ

​ব্যস্ততার মাঝেও খুলনার মফস্বল প্রেসক্লাবকে আধুনিকায়নে নতুন ভাবনায় নেতৃবৃন্দ

​সরকারি সুন্দরবন আদর্শ কলেজে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

​সরকারি সুন্দরবন আদর্শ কলেজে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

​নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত রবিউল পলাতক

​নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত রবিউল পলাতক

​বছর পেরিয়েও মেলেনি সঠিক বিচার ও ক্ষতিপূরণ: বিষাদ আর ট্রমাতেই কাটছে মাইলস্টোন ট্র্যাজেডির শিকার পরিবারগুলোর দিন

​বছর পেরিয়েও মেলেনি সঠিক বিচার ও ক্ষতিপূরণ: বিষাদ আর ট্রমাতেই কাটছে মাইলস্টোন ট্র্যাজেডির শিকার পরিবারগুলোর দিন

ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে চাকরি

ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে চাকরি

তানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ

তানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ও মেট্রোসেবা বন্ধ

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ও মেট্রোসেবা বন্ধ

 পরীমণি আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন

পরীমণি আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন

রাজধানীর যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না