খবর প্রতিদিন ২৪

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বহুমাত্রিক ও বহুরৈখিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১৮ই জুলাই "জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস"উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।

সকাল দশটা থেকে দিনব্যাপী ফটো এক্সিবিশন সম্পন্ন হয়েছে।

দুপুর দুইটা থেকে "এই সংসদ বিশ্বাস করে, গণঅভ্যুত্থানের চেতনা কেবল স্মরণে নয়, নীতিনির্ধারণেও প্রতিফলিত হওয়া উচিত" শীর্ষক গণবিতর্ক অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে তিনটায় ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে "জুলাই পরবর্তী ছাত্র রাজনীতির প্যাটার্ন: মত ও মতান্তর" শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান,জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নং সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক,ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়  শাখার সভাপতি সাদমান আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের।

জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে বাদ আছর " জুলাই গণ-অভ্যুত্থান: অর্জন-অপূর্ণতা ও রাজনৈতিক বিভাজন" শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্যানেল ডিসকাশনে অংশ নেন, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ  শান্তি ও সংঘর্ষ বিভাগ ও সাবেক প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শায়খ মুসা আল হাফিজ -লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক,অধ্যাপক ড. কামরুল ইসলাম -হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফাহিম মাশরুর-আহবায়ক, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম, শেখ ফজলুল করীম মারুফ-সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাহাদী হাসান-
সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বহুমাত্রিক ও বহুরৈখিক প্রচেষ্টা চালানো উচিৎ। জুলাই কারো একক প্রচেষ্টা না, একক প্লান না। বরং জুলাই বহুচিন্তা ও মতের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও অর্জন। জুলাই সবার জন্যই সুযোগ তৈরি করেছে। তাই সকলেই তা বাঁচিয়ে রাখতে হবে।

অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের প্রধান অর্জন হলো ভয়মুক্ত পরিবেশ অর্জন। আর কষ্টের বিষয় হলো, রেফারেন্ডাম বাস্তাবায়িত না হওয়ার একমাত্র দৃষ্টান্ত হতে যাচ্ছে জুলাই রেফারেন্ডাম।

শাইখ মুসা আল হাফিজ তার বক্তব্যে বলেন, জুলাইকে থামতে দেয়া যাবে না বরং বহুপ্রচেষ্টার মাধ্যমে জুলাইকে নিরন্তন জারি রাখতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বহুমাত্রিক ও বহুরৈখিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x