খবর প্রতিদিন ২৪

কাওরান বাজারে ‘মামা সুরুজ’ সিন্ডিকেটের চাঁদাবাজির মহোৎসব: ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা!

৫ আগস্ট ২৪ পরবর্তী সময় থেকে রাজধানীর অন্যতম বাণিজ্যিক অঞ্চল কাওরান বাজার এলাকায় চলে আসছে চাঁদাবাজির মহোৎসব, এই চাঁদাবাজি সিন্ডিকেট এতই শক্তিশালী যে, তাদের বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে অপকর্মের খবর প্রকাশ সহ তেজগাঁও থানা ও অন্যান্য থানায় মামলা সহ বিভিন্ন অভিযোগ থাকলেও চাঁদাবাজরা ধরাছোঁয়ার বাইরে। 

চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা সুরুজ মাদবর ওরফে নাড্যা সুরুজ ওরফে মামা সুরজ, আওয়ামীলীগ শাসনামলে তেজগাঁ থানার যুবলীগ নেতা লোকমান হোসেনের মাছ বাজার আড়ত এলাকার চাঁদাবাজির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে, এই সুরুজ, জুলাই ২৪ পরবর্তী সময়ে হঠাৎ সে হয়ে উঠে বিএনপি নেতা, কোন পদ পদবী না থাকলেও কিছু অসাধু পুলিশ সদস্যের ছত্রছায়ায় চালিয়ে যাচ্ছে তার চাঁদাবাজি, কাওরানবাজার এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে ফুটপাত  সহ সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন কেড়ে নিচ্ছে প্রায় ৫০ হাজার টাকা, কেউ প্রতিবাদ করলে তাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, সে  গৌরবে সাথে বলে আমি পুলিশ ম্যানেজ করে কাজ করি, কেউ আমার কিছু করতে পারবে না। নাড্যা সুরুজের ব্যবসায়ীক কোন পরিচয় না থাকলেও নিজেকে সে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে দাবি করে, তেজগাঁও থানা ও শিল্পাঞ্চল থানায় তার নিয়মিত যাতায়াত, নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিয়ে টাকার বিনিময়ে আবার তার জন্যই তদবির করে, কাওরান বাজার পুলিশ ফাঁড়ির সদ্য সাবেক এস আই হায়দার এর সহযোগিতায় ফাঁড়ি সংলগ্ন রেস্টুরেন্ট এর মালিক মোঃ শহীদকে আওয়ামী লীগের নেতা সাজিয়ে তার কাছ থেকে ৩০ লক্ষ টাকা চাঁদা নেওয়ার পরেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে শহীদ কে হাজত বাস করায়, এ পর্যন্ত কাওরান বাজারে অরাজনৈতিক অনেক লোকের কাছ থেকে মরহুমা ম্যাডাম খালেদা জিয়ার গাড়ি বহরের হামলা মামলার ভয় দেখিয়ে ও আওয়ামী লীগ তকমা দিয়ে  লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছে চাঁদাবাজ সুরুজ। 

সন্ত্রাসী মামা সুরুজ একসময়ের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী ছিল, ভাগ বাটোয়ারায় অমিল হওয়ায় সুরুজ কে পিচ্চি হান্নান কুপিয়ে মারাত্মকভাবে জখম করে যার চিহ্ন এখনো তার শরীরে দৃশ্যমান। কিছুদিন ধরে কাওরানবাজার মাছের আরতের সামনের ফুটপাতের আংশিক অংশ চাঁদাবাজির ভাগ বাটোয়ারায় দ্বন্দ্বে  সাময়িক বন্ধ ছিল তা পুনরায় চালু এবং কিভাবে ভাগ বাটোয়ারা হবে সে বিষয়ে আলাপ আলোচনার জন্য গত ১৫/৬/২০২৬ তারিখে কাওরানবাজার হাসনে টাওয়ারের নিচ তলায়  হট এন্ড টেস্টি নামক একটি রেস্টুরেন্টে এক গোপন বৈঠকে চাঁদাবাজরা মিলিত হয়, নাড্যা সুরুজের 

 নেতৃত্বে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে অন্যতম শরিফুল ইসলাম (শরিফ), পিতা নুরুল হক (নুরু মিয়া )নাড্যা আজাদ, ফুট গিয়াস, বরফ আজিজুল, বরফ দৌলত সহ আরো অনেকে, যা সিসি টিভি ফুটেজ অনুসন্ধানে জানা যাবে। তেজগাঁ থানায় এদের নিয়মিত যাতায়াত প্রমাণ করে যে, থানা থেকে এদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। এই চাঁদাবাজ চক্রটি এতোই শক্তিশালী যে এদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে  রাজি হয় না। 

জুলাই ২৪ পরবর্তী সময় থেকে বিভিন্ন কৌশলে কাওরানবাজার মাছের আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে মোঃ শরিফুল ইসলাম (শরীফ) প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে, ব্যবসায়ী পরিচয়ে দাড়ি টুপি আর জোব্বার আড়ালে সে একজন কোটি টাকার চাঁদাবাজ, অসাধু কিছু পুলিশ সদস্য ও বিভিন্ন ক্যাডার বাহিনীর সাথে  চলে তার গোপন কারবার। 

এই চাঁদাবাজ চক্রের হাত থেকে বাঁচতে কাওরান বাজার এলাকার নিরীহ ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

কাওরান বাজারে ‘মামা সুরুজ’ সিন্ডিকেটের চাঁদাবাজির মহোৎসব: ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা!

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x