ঝালকাঠির সদর উপজেলার চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মা সমাবেশে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেছেন, একটি শিশুর প্রথম শিক্ষালয় তার পরিবার।
তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে স্বপ্ন বাস্তবায়নও করতে জানে।”
রোববার (১৯ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুন্সী রেজাউল হক আজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার বিকল্প নেই। শিশুদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত দায়িত্ব।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান শেষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬