খবর প্রতিদিন ২৪

বিশ্বকাপ ফাইনাল: রেফারি কে এই স্লাভকো ভিনচিচ?

স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিক, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের বাঁশি বাজাবেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

৪৬ বছর বয়সী ভিনচিক ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউরোপের বড় বড় ম্যাচ পরিচালনা করে নিজেকে অন্যতম নির্ভরযোগ্য রেফারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ এবং ২০২৩ সালের উয়েফা নেশনস লিগে স্পেন-ইতালির সেমিফাইনালও পরিচালনা করেছিলেন তিনি।

তবে মাঠের সাফল্যের পাশাপাশি ভিনচিকের ক্যারিয়ারে রয়েছে একটি বিতর্কিত অধ্যায়। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি অভিযানে পুলিশ তাকে আটক করে, যেখানে একটি মাদক, অস্ত্র ও দেহব্যবসা চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কোকেন, আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ এবং একাধিক নারী-পুরুষকে আটক করা হয়।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন ভিনচিক। তার দাবি ছিল, তিনি শুধুমাত্র একটি লাঞ্চের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। পরে স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনও তার পাশে দাঁড়িয়ে জানায়, তিনি ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি এবং তিনি স্বাভাবিকভাবেই রেফারিং ক্যারিয়ার চালিয়ে যান।

২০২৬ বিশ্বকাপের ফাইনালটি হবে ভিনচিকের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ। চলতি আসরে তিনি ব্রাজিল-মরক্কো এবং মেক্সিকো-ইকুয়েডরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভিনচিক। তিনি বলেন, প্রথমে এটি আমার জন্য বড় একটি চমক ছিল। এরপর অনুভব করেছি অসীম আনন্দ। আমি আক্ষরিক অর্থেই কাঁপছিলাম। বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা যেকোনো তরুণ রেফারির স্বপ্ন। আমি নিজের এবং আমার পুরো টিমের জন্য অত্যন্ত গর্বিত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল: রেফারি কে এই স্লাভকো ভিনচিচ?

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x