খবর প্রতিদিন ২৪

জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইনুল ইসলাম আকন

ঝালকাঠী সদর উপজেলার ৯নং শেখেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তরুণ রাজনৈতিক সংগঠক ও সমাজসেবী মো. মাইনুল ইসলাম আকন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, উচ্চশিক্ষা এবং জনসম্পৃক্ত কার্যক্রমের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মো. মাইনুল ইসলাম আকন ছাত্রজীবন থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য, ধানমন্ডি থানা ও হাজারীবাগ থানা শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সদস্য (রুকন)।

শিক্ষাজীবনে তিনি ২০১০ সালে হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তন মাধ্যমিক বিদ্যালয়, গুয়াটন থেকে এসএসসি এবং ২০১২ সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে বিবিএ এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ঢাকা কলেজ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।  
রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে মো. মাইনুল ইসলাম আকন বলেন, তিনি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তাঁর দাবি, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে তিনি সম্মুখসারিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জানান, ২০১৭ সালে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার হন এবং  বিভিন্ন সময়ে একাধিক মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক উদ্যোগ এবং উন্নয়নমূলক পরিকল্পনার কারণে তিনি ইতোমধ্যে এলাকায় পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মো. মাইনুল ইসলাম আকন বলেন, "আমার লক্ষ্য ক্ষমতা অর্জন নয়, মানুষের আস্থা অর্জন। আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে সরকারি সেবা পেতে কাউকে হয়রানির শিকার হতে হবে না। উন্নয়নের প্রতিটি সিদ্ধান্তে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।"

তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ সড়ক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা সম্প্রসারণ, উন্মুক্ত বাজেট, নিয়মিত গণশুনানি এবং জনগণের কাছে আর্থিক জবাবদিহির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

স্থানীয় ভোটারদের একটি অংশের মতে, শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসেবার অঙ্গীকার নিয়ে মো. মাইনুল ইসলাম আকনের প্রার্থিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত করে তুলেছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে শেখেরহাট ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইনুল ইসলাম আকন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x