খবর প্রতিদিন ২৪

সোশ্যাল মিডিয়া

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক

একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে উল্লেখ করে। বিজ্ঞপ্তিতে কাউকে তার এ আইডি থেকে কেনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্টে বিভ্রান্ত না হতে আহ্বান জানানো হয়েছে।শুক্রবার (১৯ জুন) এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।এই সময়ে প্রতিমন্ত্রীর আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তাতে বিশ্বাস না করতে বা বিভ্রান্ত না হতে অনুরোধও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে। বলা হয়, এসব কর্মকাণ্ডের দায়ভার আমিনুল হকের নয়; বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।এরই মধ্যে আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়ে আইডি পুনরুদ্ধারের পর প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন বলেও এ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক