খবর প্রতিদিন ২৪

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ

আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ চিরচেনা তেহরানকে চিরবিদায়ের পর ইরানের পবিত্র কোম শহরে রাখা হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা। তাকে ঘিরে জনসমুদ্রে রূপ নেয় এ শোকযাত্রা। ১০ কিলোমিটারের এই পথ পারি দিতে সময় লাগে অন্তত ১২ ঘণ্টা। এসময় ইরানের পতাকা হাতে খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার স্লোগান দিতে থাকে জনতা।

এ শোকযাত্রায় অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অনেক নেতারা। ছিলেন বিদেশি প্রতিনিধিরাও।

রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার কোমে অবতরণ করছে। ভিডিওর সঙ্গে সংযুক্ত বার্তায় বলা হয়, শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে।

ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে কোমের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, রাজধানী তেহরানেও তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগম হয়। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোমে শোভাযাত্রা শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ চিরচেনা তেহরানকে চিরবিদায়ের পর ইরানের পবিত্র কোম শহরে রাখা হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা। তাকে ঘিরে জনসমুদ্রে রূপ নেয় এ শোকযাত্রা। ১০ কিলোমিটারের এই পথ পারি দিতে সময় লাগে অন্তত ১২ ঘণ্টা। এসময় ইরানের পতাকা হাতে খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার স্লোগান দিতে থাকে জনতা।

এ শোকযাত্রায় অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অনেক নেতারা। ছিলেন বিদেশি প্রতিনিধিরাও।

রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার কোমে অবতরণ করছে। ভিডিওর সঙ্গে সংযুক্ত বার্তায় বলা হয়, শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে।

ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে কোমের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, রাজধানী তেহরানেও তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগম হয়। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোমে শোভাযাত্রা শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ
0:00 / 0:00
1x