খবর প্রতিদিন ২৪

বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন চীনের কাছ থেকে বাংলাদেশের জে-১০সিই মাল্টিপোল যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বিষয়ে বেইজিং-ঢাকার আলোচনা ও বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনোমিক করিডরের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। এছাড়া তিস্তা প্রকল্প নিয়েও নিজেদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে।

শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর সম্পন্ন করেছেন। সম্ভাব্য জে-১০সিই মাল্টিপোল যুদ্ধবিমান কেনার জন্য বাংলাদেশ চীনের সঙ্গ আলোচনা করছে ও বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনোমিক করিডরের জন্য বেইজিংয়ের প্রস্তাব বিবেচনা করছে। এমন দুটি পৃথক প্রশ্নের মুখোমুখি জন রণধীর জয়সওয়াল।

জবাবে তিনি বলেন,আমরা আমাদের এলাকার এই ধরনের সমস্ত ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।
বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পকে ঘিরে চলমান আলোচনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এই প্রকল্প বিষয়ে ভারতের মতামত ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে।

তিনি বলেন,বাংলাদেশে প্রকল্পগুলোর জন্য আমাদের উন্নয়নমূলক সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে দেওয়া হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আগেই বাংলাদেশকে জানানো হয়েছে।

পাশাপাশি তিনি যোগ করেন, ভারতের সামগ্রিক নীতির ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট সমস্ত ঘটনাপ্রবাহকেই বিবেচনায় রাখবে ভারত।

এর আগে, গত সপ্তাহে চীন সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান একটি জাতীয় অগ্রাধিকার এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

অন্যদিকে, চীনা কর্মকর্তারাও স্পষ্ট বার্তা দিয়েছেন যে, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় দেশ নয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x