খবর প্রতিদিন ২৪

নবগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আনিছুর রহমান পান্নু

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান পান্নুর নাম।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করা আনিছুর রহমান পান্নু দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আনিছুর রহমান পান্নু বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে ৩নং নবগ্রাম ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার। জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থেকে তাদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হলেও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ নির্ভর করবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়া ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর। পাশাপাশি নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. আনিছুর রহমান পান্নু।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নবগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আনিছুর রহমান পান্নু

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x