উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেক্স: ||
আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ চিরচেনা তেহরানকে চিরবিদায়ের পর ইরানের পবিত্র কোম শহরে রাখা হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা। তাকে ঘিরে জনসমুদ্রে রূপ নেয় এ শোকযাত্রা। ১০ কিলোমিটারের এই পথ পারি দিতে সময় লাগে অন্তত ১২ ঘণ্টা। এসময় ইরানের পতাকা হাতে খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার স্লোগান দিতে থাকে জনতা।এ শোকযাত্রায় অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অনেক নেতারা। ছিলেন বিদেশি প্রতিনিধিরাও।রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার কোমে অবতরণ করছে। ভিডিওর সঙ্গে সংযুক্ত বার্তায় বলা হয়, শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে।ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে কোমের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।এর আগে, রাজধানী তেহরানেও তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগম হয়। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোমে শোভাযাত্রা শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।