খবর প্রতিদিন ২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হলেন ২৭ সাংবাদিক

প্রিন্ট ও ইলেক্ট্রনিক  মিডিয়ায় কর্মরত ২৭ জন  সাংবাদিককে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সদস্যপত্র তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

সভাপতির বক্তব্যে জাবেদ রহিম বিজন বলেন, প্রেসক্লাবের সদস্যপদ সাংবাদিকদের জন্য শুধু পরিচয় নয়, এটি একটি দায়িত্বের স্থান।  সহযোগী সদস্যদের কাছে প্রেসক্লাব আশা করবে যেন ক্লাবের সম্মান বজায় রেখে তারা সাংবাদিকতা করেন। এছাড়াও সাংবাদিকদের সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে মানুষের আস্থা অর্জন করতে হবে। ক্লাবের সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। প্রেসক্লাব সব সময় সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে। নবীন সদস্যদের দায়িত্বশীল, অনুসন্ধানী ও মানবিক সাংবাদিকতায় নিজেদের সম্পৃক্ত করার আহবান জানান এবং ক্লাবের শৃঙ্খলা বজায় রেখে চলার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা নবীন সহযোগী সদস্যদের অভিনন্দন ও স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করবে। একই সঙ্গে মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার চিত্রও সংবাদে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল আহমেদ অপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, আইসিটি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক মুজিবুর রহমান এবং নির্বাহী সদস্য শাহজাহান সাজু ও বিল্লাল হোসেন।

নতুন সহযোগী সদস্যরা বলেন, কর্মক্ষেত্রে প্রতিটি স্তরে বটগাছের মত ছায়ার প্রয়োজন পড়ে। সাংবাদিকদের সেই বটগাছ প্রেসক্লাব। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হতে পেরে আমরা গর্বিত। এই সদস্যপদ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সিনিয়রদের দিকনির্দেশনা অনুসরণ করে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার চেষ্টা করব।

অনুষ্ঠির নবীন সদস্যদের অভিব্যক্তি জানান, নাগরিক টিভি জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, এখন টিভির স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নুর পরশ, চ্যানেল ওয়ান প্রতিনিধি শফিকুল ইসলাম, মানবকন্ঠের শফিকুল ইসলাম স্বপন, দেশরূপান্তরের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেল, এটিএন বাংলার প্রতিনিধি ইসহাক সুমন, সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ।

এছাড়াও সহযোগী সদস্য পত্র গ্রহন করেন মাইটিভির নুরুল আরাফাত, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মোঃ আল মামুন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি নাবিল, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি প্রকাশ দাশ, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি মোঃ খোকন মিয়া, সংবাদ সারাবেলার আবুল হাসনাত অপু, জ্যাকি আলম, বার্তা ২৪.কম এর আল মামুন, আবুল হাসনাত সাবেরীন ভূইয়া, চয়ন বিশ্বাস, ছামিউল সামি, বাহাদুর আলম, আজহারউদ্দীন। 

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ইতিহাসে এই প্রথম এক সঙ্গে এতো বেশী সংখ্যক সাংবাদিককে সহযোগী সদস্য করা হলো। এর আগে সহযোগী সদস্য পদে আবেদন চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। প্রেস ক্লাব গঠনতন্ত্র অনুসারে প্রত্যেক কার্য নির্বাহী কমিটি তাদের মেয়াদে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সহযোগী সদস্য করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ২৮ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হলেন ২৭ সাংবাদিক

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x