খবর প্রতিদিন ২৪

সাভারে এনসিপি'র সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি ঘোষণা: অপরাধীরা ছাড় পাবে না

হেলাল শেখঃ ঢাকার সাভারে এনপিপির সমাবেশস্থলে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই তদন্ত কমিটি ঘোষণা করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

সোমবার (৬ জুলাই ২০২৬) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে সমাবেশস্থলে এই বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় বেশ ৭জন আহত হয়েছেন।

এদিকে সমাবেশস্থলে ককটেল হামলার পর সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ। সেখানে সমাবেশ চলাকালে এমন হামলার ঘটনায় বিক্ষোভ করছেন তারা।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে রোববার সাভারে পদযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি শুরু করেছে দলটি।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সদস্যরা জানান বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) নূর মোহাম্মদ জানান, সাভারে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাভারে এনসিপি'র সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি ঘোষণা: অপরাধীরা ছাড় পাবে না

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

হেলাল শেখঃ ঢাকার সাভারে এনপিপির সমাবেশস্থলে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই তদন্ত কমিটি ঘোষণা করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

সোমবার (৬ জুলাই ২০২৬) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে সমাবেশস্থলে এই বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় বেশ ৭জন আহত হয়েছেন।

এদিকে সমাবেশস্থলে ককটেল হামলার পর সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ। সেখানে সমাবেশ চলাকালে এমন হামলার ঘটনায় বিক্ষোভ করছেন তারা।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে রোববার সাভারে পদযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি শুরু করেছে দলটি।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সদস্যরা জানান বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) নূর মোহাম্মদ জানান, সাভারে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x