খবর প্রতিদিন ২৪

খামেনির দাফন পর্যন্ত হামলা নয়, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে সামরিক হামলায় সাময়িক বিরতির । তিনি বলেছেন, শোকানুষ্ঠান চলাকালে কোনো পক্ষই একে অপরের দিকে গুলি চালাবে না। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এই ঘোষণার মধ্যেও লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন,খামেনির দাফন ও শোকানুষ্ঠান চলাকালে কোনো পক্ষই একে অপরের দিকে গুলি চালাবে না।

তিনি আরও জানান, ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকবে এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে ঘিরে রাজধানী তেহরানের রাস্তায় শোকাহত মানুষের ঢল নেমেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। এরপর থেকেই দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

তবে খামেনির দাফন উপলক্ষে সাময়িক বিরতির বার্তা এলেও সংঘাত পুরোপুরি থামেনি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। একই সময়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের গাজা সিটি ও জাবালিয়া শরণার্থী শিবিরে পৃথক হামলায় আরও দুই ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে।

তাঁর দাবি, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে তুরস্ক প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে এ প্রক্রিয়ায় সহযোগিতা করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ০৫ জুলাই ২০২৬

খামেনির দাফন পর্যন্ত হামলা নয়, জানালেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে সামরিক হামলায় সাময়িক বিরতির । তিনি বলেছেন, শোকানুষ্ঠান চলাকালে কোনো পক্ষই একে অপরের দিকে গুলি চালাবে না। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এই ঘোষণার মধ্যেও লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন,খামেনির দাফন ও শোকানুষ্ঠান চলাকালে কোনো পক্ষই একে অপরের দিকে গুলি চালাবে না।

তিনি আরও জানান, ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকবে এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে ঘিরে রাজধানী তেহরানের রাস্তায় শোকাহত মানুষের ঢল নেমেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। এরপর থেকেই দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

তবে খামেনির দাফন উপলক্ষে সাময়িক বিরতির বার্তা এলেও সংঘাত পুরোপুরি থামেনি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। একই সময়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের গাজা সিটি ও জাবালিয়া শরণার্থী শিবিরে পৃথক হামলায় আরও দুই ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে।

তাঁর দাবি, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে তুরস্ক প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে এ প্রক্রিয়ায় সহযোগিতা করবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x