ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি জানিয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অংশ নেবেন না বলে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই মোজতবা খামেনি তার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
তিনি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মোজতবা খামেনিকে উদ্দেশ করে ‘মৃত্যুর জন্য চিহ্নিত’ বলে মন্তব্য করেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনো হুমকির ‘শক্তিশালী জবাব’ দেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিন তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
সূত্র: আল-জাজিরা
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬