খবর প্রতিদিন ২৪

ওয়াশিংটন-তেহরান সম্ভাব্য সরাসরি বৈঠক ঘিরে ধোঁয়াশা

ওয়াশিংটন কাতারের দোহায় সম্ভাব্য বৈঠক নিয়ে একদিকে আশাবাদী বার্তা দিচ্ছে , অন্যদিকে বৈঠকের বিষয়টি সরাসরি অস্বীকার করছে তেহরান। এর আগে টানা দু'দিন যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় সমঝোতা চুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়।

সম্প্রতি দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান আবার সংঘাত বন্ধের কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি— মঙ্গলবার দোহায় মুখোমুখি হবে দুই পক্ষ। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর ইরানই এ বৈঠকের অনুরোধ করেছে বলেও দাবি করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য আলোচনা উপলক্ষে কাতারে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামীকাল দোহায় এ বিষয়ে একটি বৈঠক হবে। তবে সেটি গুরুত্বপূর্ণও হতে পারে, আবার নাও হতে পারে। আমরা তা জানতে পারব। সামরিকভাবে আমরা প্রায় জিতেই গেছি। আমরা চাই না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, আর তাদের কাছেও পারমাণবিক অস্ত্র থাকবে না। তারা এতে রাজি হয়েছে।

তবে ট্রাম্পের এ দাবি সরাসরি নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের ভাষ্য, চলতি সপ্তাহে কোনো কারিগরি বা ওয়ার্কিং-গ্রুপ বৈঠকের সূচি নেই। তবে জব্দ করা অর্থ ফেরতের অগ্রগতি পর্যালোচনায় একজন বিশেষজ্ঞ প্রতিনিধিকে কাতারে পাঠানো হচ্ছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেন, আমাদের কোনো ওয়ার্কিং-গ্রুপ বৈঠক নির্ধারিত নেই। তাই দোহায় আমাদের কোনো আলোচনাও হচ্ছে না। গণমাধ্যমের মাধ্যমে জেনেছি, কিছু মার্কিন কর্মকর্তা সেখানে যাচ্ছেন। তবে কাতারে ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধিদলের উপস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা পুরোপুরি দ্বিপক্ষীয় বিষয়। ওয়াশিংটন যদি সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তবে তেহরানও তার অঙ্গীকার পূরণ করবে। তবে জব্দকৃত সম্পদ ফেরত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারে অগ্রগতি না হলে পারমাণবিক আলোচনা শুরু হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

এর আগে, টানা দুই দিনের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ওয়াশিংটন-তেহরান সম্ভাব্য সরাসরি বৈঠক ঘিরে ধোঁয়াশা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x