খবর প্রতিদিন ২৪

পূর্ণাঙ্গ সুস্থ না হলে ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নির্দেশ দিয়েছেন পূর্ণাঙ্গ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে ছাড় না দেয়ার।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ হস্তান্তর শেষে এই নির্দেশনা দেন তিনি।

মৌসুম শুরু হতেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। চলতি বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে জুন মাসে। যা মোট রোগীর প্রায় ৫০ শতাংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা এ সংখ্যা বাড়বে সামনের সময়গুলোতে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন,ডেঙ্গু পরীক্ষার কীটসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জামও মজুত রয়েছে। ডেঙ্গু রোগীদের পূর্ণাঙ্গ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় না দেয়া যাবে না।

ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়েও সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলে জানান সাখাওয়াত হোসেন। রোগীর সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতাল করে চিকিৎসা দেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

ঢাকা মেডিকেলের প্যাথলজিতে অত্যাধুনিক মাইক্রোস্কোপ দেয়ার বিষয়ে মন্ত্রী জানান, নিখুঁতভাবে ক্যানসার শনাক্তে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ দেয়া হয়েছে। যার ফলে ক্যানসার শনাক্ত আরও সহজ হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন সাখাওয়াত হোসেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পূর্ণাঙ্গ সুস্থ না হলে ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নির্দেশ দিয়েছেন পূর্ণাঙ্গ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে ছাড় না দেয়ার।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ হস্তান্তর শেষে এই নির্দেশনা দেন তিনি।

মৌসুম শুরু হতেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। চলতি বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে জুন মাসে। যা মোট রোগীর প্রায় ৫০ শতাংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা এ সংখ্যা বাড়বে সামনের সময়গুলোতে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন,ডেঙ্গু পরীক্ষার কীটসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জামও মজুত রয়েছে। ডেঙ্গু রোগীদের পূর্ণাঙ্গ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় না দেয়া যাবে না।

ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়েও সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলে জানান সাখাওয়াত হোসেন। রোগীর সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতাল করে চিকিৎসা দেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

ঢাকা মেডিকেলের প্যাথলজিতে অত্যাধুনিক মাইক্রোস্কোপ দেয়ার বিষয়ে মন্ত্রী জানান, নিখুঁতভাবে ক্যানসার শনাক্তে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ দেয়া হয়েছে। যার ফলে ক্যানসার শনাক্ত আরও সহজ হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন সাখাওয়াত হোসেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x