খবর প্রতিদিন ২৪

সৌদি সুখবর দিলো ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে

সৌদি আরব ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়িয়েছে। দেশটি জানিয়েছে, চলতি বছরের শেষ পর্যন্ত ওয়ার্ক পারমিট নবায়ন করা যাবে।

মঙ্গলবার (৩০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্টসংখ্যক প্রবাসী শ্রমিক এ সুবিধা পাবেন। এর ফলে নিয়োগকর্তা ও শ্রমিকরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি আগে শেষ হয়েছে, তারা এ সুবিধা পাবেন। এ ছাড়া, যারা কর্মক্ষেত্রে যোগদানের ছয় মাসের বেশি সময় পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট পাননি, তাদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবিধি প্রতিপালন জোরদার করা, কর্মসংস্থান-সংক্রান্ত চুক্তির সব পক্ষের অধিকার রক্ষা করা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দেশনায় নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষ সময়সীমার মধ্যে নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সংশোধন করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাসস

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ০১ জুলাই ২০২৬

সৌদি সুখবর দিলো ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরব ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়িয়েছে। দেশটি জানিয়েছে, চলতি বছরের শেষ পর্যন্ত ওয়ার্ক পারমিট নবায়ন করা যাবে।

মঙ্গলবার (৩০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্টসংখ্যক প্রবাসী শ্রমিক এ সুবিধা পাবেন। এর ফলে নিয়োগকর্তা ও শ্রমিকরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি আগে শেষ হয়েছে, তারা এ সুবিধা পাবেন। এ ছাড়া, যারা কর্মক্ষেত্রে যোগদানের ছয় মাসের বেশি সময় পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট পাননি, তাদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবিধি প্রতিপালন জোরদার করা, কর্মসংস্থান-সংক্রান্ত চুক্তির সব পক্ষের অধিকার রক্ষা করা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দেশনায় নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষ সময়সীমার মধ্যে নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সংশোধন করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাসস

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x