খবর প্রতিদিন ২৪

সৌদিতে ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার

এক সপ্তাহে ১৫ হাজার ২৩১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ, আকামা (বাসস্থান), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ থেকে ২৪ জুন পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৭ হাজার ৫৮৯ জন বাসস্থান (আকামা) আইন, ৪ হাজার ৪৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ১৯৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে ১১ হাজার ২৯৭ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া ১৫ হাজার ১০৯ জনকে ভ্রমণ নথি (আউটপাস) সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৩ হাজার ৬১৮ জনকে দেশে ফেরার টিকিট বুকিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৭৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৩ জনকে আটক করা হয়েছে।

অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বর্তমানে ২৪ হাজার ৩৩৪ জন পুরুষ এবং ২ হাজার ৭৩ জন নারীসহ মোট ২৬ হাজার ৪০৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয়ের ব্যবস্থা করা কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা প্রদান গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থল বাজেয়াপ্ত করা হতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সৌদিতে ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সৌদিতে ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার
0:00 / 0:00
1x