ইরান হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। আলজাজিরা জানায়, এসব দেশ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। পরে একজন মার্কিন কর্মকর্তা এই হামলার খবর নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং ঘটনাপ্রবাহ চলমান। তবে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কোনো হতাহত, বড় ধরনের ক্ষয়ক্ষতি বা মার্কিন সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য আঘাতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তারা কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়েছে।
গত বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে তাইওয়ান-পরিচালিত এভার লাভলি জাহাজ সন্দেহভাজন একটি ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে জাহাজের ক্রুদের কেউ আহত হননি।
এরপর ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, এভার লাভলি জাহাজে হামলা চালিয়ে ইরান সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
সূত্র: আলজাজিরা
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬