খবর প্রতিদিন ২৪

আইভরি কোস্টকে হারিয়ে ষোলোতে নরওয়ে

আইভরি কোস্টকে হারিয়ে ষোলোতে নরওয়ে

নরওয়ে বিশ্বকাপ ফুটবলে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। আইভরি কোস্ট একটি গোল পরিশোধ করলেও দ্বিতীয় গোল পরিশোধ করা আগে শেষ বাঁশি বাজে।  

যুক্তরাষ্ট্রের ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে নরওয়ের পক্ষে একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড আন্তোনিও নুসা।

দুই দলের পারফরম্যান্স বিবেচনায় প্রথমার্ধে নরওয়েই ছিল বেশি আক্রমণাত্মক, সংগঠিত এবং কার্যকর। বলের দখল, সুযোগ সৃষ্টি এবং রক্ষণভাগের দৃঢ়তায় তারা আইভরি কোস্টের চেয়ে এগিয়ে ছিল। অন্যদিকে আইভরি কোস্টকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে আক্রমণে আরও ধারালো ফুটবল খেলতে হবে।

প্রথমার্ধে নরওয়ে ৬টি শট নিলেও আইভরি কোস্ট নিয়েছে ৫টি। তবে তাদের চারটি শটই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি দলটি। এই ম্যাচের বিজয়ী দল আগামী ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

৬০ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন দিয়ালো। পরে এই সুপার সাবের গোলেই ম্যাচের দৃশ্যপট বদলেছে। ৭৪ মিনিটে তার চোখধাঁধানো এক গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট। পেপের সঙ্গে ওয়ান-টু পাস খেলে এগিয়ে যান দিয়ালো। এরপর মোলার উলফে ও বের্গেকে কাটিয়ে দুর্দান্ত এক দৌড়ে বক্সে ঢুকে দর্শনীয় এক শট নেন তিনি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে অগ্রসর হচ্ছে তখনই নাটকীয় মোড় নেয় ৮৬ মিনিটে। যার নায়ক আর্লিং হাল্যান্ড। ববের দারুণ এক থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েছিলেন বার্গ। এরপর নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন আর্লিং হাল্যান্ডের সামনে। খুব কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার। তার পর তো বাকিটা ইতিহাস।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ০১ জুলাই ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে ষোলোতে নরওয়ে

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

নরওয়ে বিশ্বকাপ ফুটবলে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। আইভরি কোস্ট একটি গোল পরিশোধ করলেও দ্বিতীয় গোল পরিশোধ করা আগে শেষ বাঁশি বাজে।  

যুক্তরাষ্ট্রের ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে নরওয়ের পক্ষে একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড আন্তোনিও নুসা।

দুই দলের পারফরম্যান্স বিবেচনায় প্রথমার্ধে নরওয়েই ছিল বেশি আক্রমণাত্মক, সংগঠিত এবং কার্যকর। বলের দখল, সুযোগ সৃষ্টি এবং রক্ষণভাগের দৃঢ়তায় তারা আইভরি কোস্টের চেয়ে এগিয়ে ছিল। অন্যদিকে আইভরি কোস্টকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে আক্রমণে আরও ধারালো ফুটবল খেলতে হবে।

প্রথমার্ধে নরওয়ে ৬টি শট নিলেও আইভরি কোস্ট নিয়েছে ৫টি। তবে তাদের চারটি শটই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি দলটি। এই ম্যাচের বিজয়ী দল আগামী ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

৬০ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন দিয়ালো। পরে এই সুপার সাবের গোলেই ম্যাচের দৃশ্যপট বদলেছে। ৭৪ মিনিটে তার চোখধাঁধানো এক গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট। পেপের সঙ্গে ওয়ান-টু পাস খেলে এগিয়ে যান দিয়ালো। এরপর মোলার উলফে ও বের্গেকে কাটিয়ে দুর্দান্ত এক দৌড়ে বক্সে ঢুকে দর্শনীয় এক শট নেন তিনি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে অগ্রসর হচ্ছে তখনই নাটকীয় মোড় নেয় ৮৬ মিনিটে। যার নায়ক আর্লিং হাল্যান্ড। ববের দারুণ এক থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েছিলেন বার্গ। এরপর নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন আর্লিং হাল্যান্ডের সামনে। খুব কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার। তার পর তো বাকিটা ইতিহাস।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আইভরি কোস্টকে হারিয়ে ষোলোতে নরওয়ে
0:00 / 0:00
1x