খবর প্রতিদিন ২৪

আর্জেন্টাইন সমর্থকদের দখলে টাইমস স্কয়ার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে। স্থানীয় সময় শনিবার রাত থেকে হাজারো সমর্থকের উপস্থিতিতে শহরের অন্যতম ব্যস্ত এই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

নিউইয়র্ক স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় এবং বাংলাদেশ সময় আজ রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ম্যাচের আগের দিন দুপুরের পর থেকেই আর্জেন্টিনার সমর্থকেরা টাইমস স্কয়ারে জড়ো হতে শুরু করেন। তাদের ব্যাপক উপস্থিতির কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক পুলিশকে অতিরিক্ত তৎপর থাকতে হয়।

টাইমস স্কয়ারের কেন্দ্রীয় অংশে অবস্থান নিয়ে সমর্থকেরা আর্জেন্টিনার পতাকা ও দলের জার্সি হাতে গান গেয়ে প্রিয় দলকে উৎসাহ দেন। স্প্যানিশ ভাষার সেই গানগুলোতে আর্জেন্টিনার দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার নামও উচ্চারিত হয়।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কানসাস, ডালাস ও আটলান্টায় দুটি করে এবং মায়ামিতে একটি ম্যাচ খেললেও নিউইয়র্কে কোনো ম্যাচ খেলেনি। তাই ফাইনালে দল ওঠার পর নিউইয়র্কভিত্তিক আর্জেন্টাইন সমর্থকেরা একসঙ্গে উদ্‌যাপনের সুযোগ পান। টাইমস স্কয়ারজুড়ে যত দূর চোখ যায়, তত দূরই দেখা যায় আকাশি-সাদা জার্সিধারী সমর্থকদের।

বিশ্বকাপজয়ী দেশ স্পেনেরও নিউইয়র্কে উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছে। তারা ‘লিটল স্পেন’ এলাকায় সমবেত হলেও বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, সমর্থকের সংখ্যা ও উৎসবের আবহে তারা আর্জেন্টিনার সমর্থকদের ছাড়িয়ে যেতে পারেননি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

আর্জেন্টাইন সমর্থকদের দখলে টাইমস স্কয়ার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে। স্থানীয় সময় শনিবার রাত থেকে হাজারো সমর্থকের উপস্থিতিতে শহরের অন্যতম ব্যস্ত এই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

নিউইয়র্ক স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় এবং বাংলাদেশ সময় আজ রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ম্যাচের আগের দিন দুপুরের পর থেকেই আর্জেন্টিনার সমর্থকেরা টাইমস স্কয়ারে জড়ো হতে শুরু করেন। তাদের ব্যাপক উপস্থিতির কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক পুলিশকে অতিরিক্ত তৎপর থাকতে হয়।

টাইমস স্কয়ারের কেন্দ্রীয় অংশে অবস্থান নিয়ে সমর্থকেরা আর্জেন্টিনার পতাকা ও দলের জার্সি হাতে গান গেয়ে প্রিয় দলকে উৎসাহ দেন। স্প্যানিশ ভাষার সেই গানগুলোতে আর্জেন্টিনার দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার নামও উচ্চারিত হয়।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কানসাস, ডালাস ও আটলান্টায় দুটি করে এবং মায়ামিতে একটি ম্যাচ খেললেও নিউইয়র্কে কোনো ম্যাচ খেলেনি। তাই ফাইনালে দল ওঠার পর নিউইয়র্কভিত্তিক আর্জেন্টাইন সমর্থকেরা একসঙ্গে উদ্‌যাপনের সুযোগ পান। টাইমস স্কয়ারজুড়ে যত দূর চোখ যায়, তত দূরই দেখা যায় আকাশি-সাদা জার্সিধারী সমর্থকদের।

বিশ্বকাপজয়ী দেশ স্পেনেরও নিউইয়র্কে উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছে। তারা ‘লিটল স্পেন’ এলাকায় সমবেত হলেও বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, সমর্থকের সংখ্যা ও উৎসবের আবহে তারা আর্জেন্টিনার সমর্থকদের ছাড়িয়ে যেতে পারেননি।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x