বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহাদ হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক একই ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়েজিদ আহম্মেদ মনোনীত হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়া ক্লাবের অ্যালামনাই, নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটিতে বিভিন্ন বিভাগভিত্তিক নয়জন সহ-সভাপতি মনোনীত হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছে সিয়াম সাদি খান, রুবাইয়াত রশিদ, সাঈদ বিন আনোয়ার ফাতিন, নাজরানা মাহনাজ দিবা, সুরাইয়া বিনতে আকবর, আলিমুল মাহাদি, রাতুল সাহা, ফাইরুজ জেবিন ও জাহিদুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি ফাহাদ হোসেন ইমন বলেন, “বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। বুটেক্সের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে আরও কার্যকর সংযোগ তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। নতুন কিছু উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর সুযোগ সৃষ্টি করতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক বায়েজিদ আহম্মেদ বলেন, “বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় ক্লাবের সকল সদস্য, সিনিয়র, উপদেষ্টা এবং যারা আমার ওপর আস্থা রেখেছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মিলিত প্রচেষ্টায় আমরা বুটেক্স ক্যারিয়ার ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আশা করি।”
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “দেশে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করলেও অনেকেই নিজেদের ক্যারিয়ার নিয়ে স্পষ্ট ধারণা রাখেন না। এ বাস্তবতায় বুটেক্স ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের সঠিক পেশাগত দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ মিলিয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। তাঁদের সামনে টেক্সটাইল খাতের বিভিন্ন ক্যারিয়ার, দেশ-বিদেশের উচ্চশিক্ষা, গবেষণা, সরকারি-বেসরকারি চাকরি, উদ্যোক্তা হওয়ার সুযোগসহ সম্ভাবনার পথ তুলে ধরতে হবে। এজন্য ক্লাবকে নিয়মিত ক্যারিয়ার টক, তথ্যভিত্তিক উপস্থাপনা এবং ভিডিও প্রেজেন্টেশনের আয়োজন করতে হবে।”
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬