খবর প্রতিদিন ২৪

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিয়াশাদ আমিম রিশাদ এবং সাধারণ সম্পাদক একই ব্যাচের ও একই বিভাগের বুলবুল হাসনাত মনোনীত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে বুটেক্স স্পোর্টস ক্লাবের মডারেটর মো. কামরুল হাসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আনজুম, মো. মাহদি, রমিনুর রহমান তালুকদার, শিহাব সালেহিন ও রাসেল আহমেদ। হেড অব ফুটবল ও হেড অব ক্রিকেট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যথাক্রমে মো. আরিফুল ইসলাম সুইট ও ওহিদুল ইসলাম।

এছাড়া হেড অব অপারেশন, হেড অব ব্যাডমিন্টন, হেড অব আইটি, হেড অব ই-স্পোর্টস এবং হেড অব ইনডোর হিসেবে আছে যথাক্রমে সমরেশ বিশ্বাস, মো. নুজহাত ইসলাম নির্জন, আবু মুহাম্মাদ সায়েম, সাকিন সালেহিন এবং সাজ্জাদুর রহমান সিয়াম।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি রিয়াশাদ আমিম রিশাদ বলেন, “বুটেক্স স্পোর্টস ক্লাব বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ ও সক্রিয় ক্লাব। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য গর্বের। ক্লাবের ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের জন্য আরও বেশি ক্রীড়া কার্যক্রম, প্রতিযোগিতা ও অংশগ্রহণের সুযোগ তৈরি করাই তাঁর লক্ষ্য।”

তিনি আরো বলেন, “ক্লাবের নিয়মিত ফুটবল, ক্রিকেট ও অ্যালামনাই সুপার কাপের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এবার প্রথমবারের মতো শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইনডোর গেমসের প্রসারেও কাজ করতে চাই।”

সাধারণ সম্পাদক বুলবুল হাসনাত ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “এটি আমার কাছে শুধু একটি পদ নয়, বরং বুটেক্সে ক্রীড়া কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার একটি সুযোগ। আমরা নতুনভাবে একটি ‘স্পোর্টস উইক’ আয়োজনের পরিকল্পনা করছি, যেখানে শিক্ষার্থী, অ্যালামনাই ও শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা থাকবে। পাশাপাশি খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও দক্ষতা উন্নয়নের জন্য ক্লাবে একজন স্থায়ী কোচ নিয়োগের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। সবার সহযোগিতায় বুটেক্স স্পোর্টস ক্লাবকে আরও সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন ৪৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহরিয়া সুলতান রুপন, মো. আস-শাফি, আকিব শাহিদ ও ইমন দাস।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x