খবর প্রতিদিন ২৪

বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে এমপির মতবিনিময়

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ মাস্টারপাড়া বাজারে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর জনাব আব্দুল খালেক,আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব আব্দুর রহিম মোল্লসহ উপজেলার নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় কৃষক ও সার ডিলাররা সার সরবরাহ, কৃষি উৎপাদন, বাজারব্যবস্থা এবং বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।  এমপি উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, কৃষকের স্বার্থ রক্ষা, কৃষিকে আরও সমৃদ্ধ করা এবং ন্যায্য সেবা নিশ্চিত করা দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। জনগণের সমস্যার কথা শুনে বাস্তবসম্মত সমাধানের জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় সার ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকার জন্য বরাদ্দকৃত সার যেন এই এলাকাতেই কৃষকদের মধ্যে সঠিকভাবে বিতরণ করা হয়। একই সঙ্গে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন হলে তিনি কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত কৃষক, সার ডিলার ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি সবার কথা মনোযোগ দিয়ে শুনে জনস্বার্থে কার্যকর সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এর আগে সকালের দিকে তিনি কামারগাঁ বাজারে যান সেখানে স্থানীয় কৃষকরা ধান সংগ্রহে নানা অনিয়মের কথা বলে গুদাম কর্মকর্তার বদলির দাবি জানান। সেখান থেকে তিনি কচুয়া প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন। এসময় স্থানীয় জামায়াতের নেতাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে এমপির মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x