খবর প্রতিদিন ২৪

বিভাগীয় কমিশনারের সঙ্গে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে ঝালকাঠিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঝালকাঠি জেলা শাখার আয়োজনে শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঝালকাঠি সার্কিট হাউজের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও যুগ্মসচিব মোঃ সোহরাব হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌহিদুল ইসলাম, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি খলিল আহমেদ প্রশাসনিক কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি সেবাকে আরও দ্রুত, কার্যকর ও জনগণবান্ধব করে তোলার লক্ষ্যে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজস্ব প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারাও নিজ নিজ দপ্তরের কার্যক্রম, অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন। আলোচনায় প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় আরও কার্যকরভাবে সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিভাগীয় কমিশনারের সঙ্গে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x