খবর প্রতিদিন ২৪

বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি

বাংলাদেশের আসছেন জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি বাংলাদেশি বংশোদ্ভূত সোনিয়া আফরোজ খান।

আগামী ৪ জুলাই ২০২৬ শনিবার ভোর ৪টায় ডেনমার্কের কোপেনহেগেন থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আইন সহায়তা সেলের প্রধান আইনজ্ঞ মো. আব্দুল মোমেন চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না, সদস্য সৈয়দ মুহাম্মদ আইয়ুব আলী, সদস্য তারিকুল ইসলাম ফয়সাল প্রমুখ।

সোনিয়া আফরোজ খান প্রায় ২৮ দিন বাংলাদেশে অবস্থান করবেন। অবস্থানকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ মীর মুগ্ধসহ সারাদেশের শহীদ— আহত পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করছেন তাদের সকলের সঙ্গে দেখা করবেন।

এছাড়াও তিনি ৭ দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন। সর্বোপরি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ করে তিনি জাতিসংঘে পেশ করবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের আসছেন জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি বাংলাদেশি বংশোদ্ভূত সোনিয়া আফরোজ খান।

আগামী ৪ জুলাই ২০২৬ শনিবার ভোর ৪টায় ডেনমার্কের কোপেনহেগেন থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আইন সহায়তা সেলের প্রধান আইনজ্ঞ মো. আব্দুল মোমেন চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না, সদস্য সৈয়দ মুহাম্মদ আইয়ুব আলী, সদস্য তারিকুল ইসলাম ফয়সাল প্রমুখ।

সোনিয়া আফরোজ খান প্রায় ২৮ দিন বাংলাদেশে অবস্থান করবেন। অবস্থানকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ মীর মুগ্ধসহ সারাদেশের শহীদ— আহত পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করছেন তাদের সকলের সঙ্গে দেখা করবেন।

এছাড়াও তিনি ৭ দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন। সর্বোপরি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ করে তিনি জাতিসংঘে পেশ করবেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x