বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ১১তম ব্যাচের এক শিক্ষার্থীর ওপর অতর্কিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৭ জুলাই) রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় স্থানীয় বহিষ্কৃত আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই শিক্ষার্থীর একটি হাত ও দুই পা ভেঙে যায়।
জানা গেছে, হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে ঢামেকে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে, সহপাঠীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬