খবর প্রতিদিন ২৪

ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার

নীলফামারীর ডোমার থানার বিশেষ অভিযানে ১০জন মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ এর নের্তত্বে গত রবিবার রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হিরোইন, গাজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০জন আসামীকে গ্রেফতার করা হয়। 

প্রথমে ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ ৪ জন নিহত হওয়ার ঘটনায় পলাতক ট্রাকচালক খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামীরা হলেন ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিলাই এলাকার মৃত নওয়াব আলীর ছেলে নুর ইসলাম (৭৯), নুর ইসলামের ছেলে মনোয়ার হোসেন (৫১), পৌর এলাকার চিকনমাটি সবুজ পাড়া এলাকার শহিদুলের ছেলে শাহাজাহান (১৮), বুলবুল ইসলামের ছেলে সাজু ইসলাম সজিব (২৪), শহিদুলের ছেলে পাভেজ ইসলাম (৩০)। 

তাদেরকে মাদক বিক্রি ও সেবনের দায়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ বছর ও ৬ মাস মেয়াদী সাজা প্রদান করেন। অপরদিকে ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে রেজাউল করিম রাজু (৩৫), মৃত মহির উদ্দিনের ছেলে গোলাপ হোসেন (৫২), মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৩৮) এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মন্দির পাড়া এলাকার জোতিশ চন্দ্র রায়ের ছেলে সুমন রায় (২৯) কে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের কাজ থেকে হিরোইন, গাজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডোমারকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার থানার বিশেষ অভিযানে ১০জন মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ এর নের্তত্বে গত রবিবার রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হিরোইন, গাজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০জন আসামীকে গ্রেফতার করা হয়। 

প্রথমে ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ ৪ জন নিহত হওয়ার ঘটনায় পলাতক ট্রাকচালক খোকন সাকিদার (৩৫) কে বগুড়া থেকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামীরা হলেন ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিলাই এলাকার মৃত নওয়াব আলীর ছেলে নুর ইসলাম (৭৯), নুর ইসলামের ছেলে মনোয়ার হোসেন (৫১), পৌর এলাকার চিকনমাটি সবুজ পাড়া এলাকার শহিদুলের ছেলে শাহাজাহান (১৮), বুলবুল ইসলামের ছেলে সাজু ইসলাম সজিব (২৪), শহিদুলের ছেলে পাভেজ ইসলাম (৩০)। 

তাদেরকে মাদক বিক্রি ও সেবনের দায়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ বছর ও ৬ মাস মেয়াদী সাজা প্রদান করেন। অপরদিকে ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে রেজাউল করিম রাজু (৩৫), মৃত মহির উদ্দিনের ছেলে গোলাপ হোসেন (৫২), মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৩৮) এবং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মন্দির পাড়া এলাকার জোতিশ চন্দ্র রায়ের ছেলে সুমন রায় (২৯) কে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের কাজ থেকে হিরোইন, গাজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডোমারকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x