খবর প্রতিদিন ২৪

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত পথসভায় দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন দলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অতীতে এস আলম দেশের ব্যাংকিং খাত ও সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে একটি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে বালু, নদী ও গরু চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও তোলেন তিনি। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার ও আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত পথসভায় দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন দলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অতীতে এস আলম দেশের ব্যাংকিং খাত ও সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে একটি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে বালু, নদী ও গরু চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও তোলেন তিনি। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার ও আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x