খবর প্রতিদিন ২৪

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

পবিত্র কাবা বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ বুধবার সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। বছরে এ ধরনের ঘটনা দুবার ঘটে। এ ঘটনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা প্রাকৃতিক পদ্ধতিতে নির্ভুলভাবে কিবলার দিক নির্ণয় করে থাকেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। এ সময় সূর্য ৯০ ডিগ্রি কোণে প্রায় খাড়াভাবে অবস্থান করবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেছেন, দিগন্তের ওপরে সূর্য দৃশ্যমান এমন সব স্থানে ওই মুহূর্তে সূর্য সরাসরি কাবার দিকে থাকবে। ফলে যেকোনো খাড়া বস্তুর ছায়া ঠিক বিপরীত দিকে পড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে কিবলার দিক নির্ধারণ করতে দর্শনার্থীরা বা পর্যবেক্ষকরা একটি সমতল জায়গায় খাড়াভাবে একটি বস্তু স্থাপন করতে পারেন। এরপর নির্ধারিত সময়ে সূর্য বা বস্তুর ছায়ার দিক অনুসরণ করে কিবলার দিক নির্ণয় করা সম্ভব হবে।

গালফ নিউজ জানিয়েছে, এই পদ্ধতিটি মক্কা থেকে দূরবর্তী স্থানগুলোতে বিশেষভাবে কার্যকর। অন্যদিকে জেদ্দার মতো নিকটবর্তী শহরগুলোতে বিদ্যমান কিবলার দিক সঠিক কি না, তা নিশ্চিত করতেও এটি ব্যবহার করা যেতে পারে।

আবু জাহরা বলেছেন, এই ঘটনাটি একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এটি মূলত মক্কার অক্ষাংশের সঙ্গে সূর্যের আপাত অবস্থানের সামঞ্জস্যের কারণে ঘটে। এর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা নির্ভরযোগ্যভাবে কিবলার দিক নির্ধারণ করে থাকেন। সূত্র:গালফ নিউজ

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

পবিত্র কাবা বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ বুধবার সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। বছরে এ ধরনের ঘটনা দুবার ঘটে। এ ঘটনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা প্রাকৃতিক পদ্ধতিতে নির্ভুলভাবে কিবলার দিক নির্ণয় করে থাকেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। এ সময় সূর্য ৯০ ডিগ্রি কোণে প্রায় খাড়াভাবে অবস্থান করবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেছেন, দিগন্তের ওপরে সূর্য দৃশ্যমান এমন সব স্থানে ওই মুহূর্তে সূর্য সরাসরি কাবার দিকে থাকবে। ফলে যেকোনো খাড়া বস্তুর ছায়া ঠিক বিপরীত দিকে পড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে কিবলার দিক নির্ধারণ করতে দর্শনার্থীরা বা পর্যবেক্ষকরা একটি সমতল জায়গায় খাড়াভাবে একটি বস্তু স্থাপন করতে পারেন। এরপর নির্ধারিত সময়ে সূর্য বা বস্তুর ছায়ার দিক অনুসরণ করে কিবলার দিক নির্ণয় করা সম্ভব হবে।

গালফ নিউজ জানিয়েছে, এই পদ্ধতিটি মক্কা থেকে দূরবর্তী স্থানগুলোতে বিশেষভাবে কার্যকর। অন্যদিকে জেদ্দার মতো নিকটবর্তী শহরগুলোতে বিদ্যমান কিবলার দিক সঠিক কি না, তা নিশ্চিত করতেও এটি ব্যবহার করা যেতে পারে।

আবু জাহরা বলেছেন, এই ঘটনাটি একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এটি মূলত মক্কার অক্ষাংশের সঙ্গে সূর্যের আপাত অবস্থানের সামঞ্জস্যের কারণে ঘটে। এর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা নির্ভরযোগ্যভাবে কিবলার দিক নির্ধারণ করে থাকেন। সূত্র:গালফ নিউজ

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x