খবর প্রতিদিন ২৪

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির ঘোষণায় ক্ষিপ্ত নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন ন্যাটো সম্মেলনের মঞ্চে তুরস্কের জন্য বড় সামরিক। আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত জানাতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার অভিযোগ, হামাসকে সমর্থন দেওয়া তুরস্ককে এমন অস্ত্র দেওয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ফলে ওয়াশিংটন-আঙ্কারার ঘনিষ্ঠতা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে।

ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাকে বরাবর খুব ভালো বন্ধু বলে আসছেন ট্রাম্প। এ সময় খোশ মেজাজেই দেখা গেছে দুই নেতাকে। তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গি বিমান বিক্রি করে মোটা অংকের লাভ করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তুরস্ক পাবে মার্কিন সমতুল্য সামরিক সক্ষমতা।

এ বিষয়ে ট্রাম্প বলেন, তারা (তুরস্ক) বিমানগুলো কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি বিমান কেনেন, তখন ইঞ্জিনের মেরামতসহ অন্যান্য কাজে সাহায়তা করা আমাদের দায়িত্ব। এ সময় যুদ্ধবিমান বিক্রিই শুধু নয়, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র- সেই ঘোষণাও দেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র। যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক আরও জোরদার করার সময় এসেছে। আমরা নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে যাচ্ছি। আমরা বন্ধুদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাই না। ব্যাপারটা খুবই সহজ।

এদিকে, ট্রাম্পের এমন ঘোষণার পর যথারীতি চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিএনএন ও ফক্স নিউজসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন দখলদার এ নেতা। তার অভিযোগ- তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু নয়। আঙ্কারা গাজার হামাসসহ অন্যান্য গোষ্ঠীকে সহায়তা করছে।

নেতানিয়াহু বলেন, তুরস্ক কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নয়। তাদের হাতে এফ-৩৫ তুলে দেয়া হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্য নষ্ট হবে। ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। আমি স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছি, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি করা হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের জন্য ক্ষতিকর হবে।

এরদোয়ান বলেছেন, আপনারা জানেন, এফ-৩৫ বিষয়টি আমাদের জন্য নতুন নয়। আমরা আগেও আমেরিকার সাথে এ বিষয়ে আলোচনা করেছি এবং পাঁচটি বিমানের প্রতিশ্রুতি পেয়েছি। ট্রাম্পও এ ব্যাপারে আমাদের কথা দিয়েছিলেন। ট্রাম্প সবসময় তাঁর কথা রাখেন। আমি বিশ্বাস করি যে, ইনশাআল্লাহ, এই শীর্ষ সম্মেলন থেকে এফ-৩৫ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির ঘোষণায় ক্ষিপ্ত নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x