উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেক্স: ||
পবিত্র কাবা বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ বুধবার সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। বছরে এ ধরনের ঘটনা দুবার ঘটে। এ ঘটনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা প্রাকৃতিক পদ্ধতিতে নির্ভুলভাবে কিবলার দিক নির্ণয় করে থাকেন।স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। এ সময় সূর্য ৯০ ডিগ্রি কোণে প্রায় খাড়াভাবে অবস্থান করবে।জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেছেন, দিগন্তের ওপরে সূর্য দৃশ্যমান এমন সব স্থানে ওই মুহূর্তে সূর্য সরাসরি কাবার দিকে থাকবে। ফলে যেকোনো খাড়া বস্তুর ছায়া ঠিক বিপরীত দিকে পড়বে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে কিবলার দিক নির্ধারণ করতে দর্শনার্থীরা বা পর্যবেক্ষকরা একটি সমতল জায়গায় খাড়াভাবে একটি বস্তু স্থাপন করতে পারেন। এরপর নির্ধারিত সময়ে সূর্য বা বস্তুর ছায়ার দিক অনুসরণ করে কিবলার দিক নির্ণয় করা সম্ভব হবে।গালফ নিউজ জানিয়েছে, এই পদ্ধতিটি মক্কা থেকে দূরবর্তী স্থানগুলোতে বিশেষভাবে কার্যকর। অন্যদিকে জেদ্দার মতো নিকটবর্তী শহরগুলোতে বিদ্যমান কিবলার দিক সঠিক কি না, তা নিশ্চিত করতেও এটি ব্যবহার করা যেতে পারে।আবু জাহরা বলেছেন, এই ঘটনাটি একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এটি মূলত মক্কার অক্ষাংশের সঙ্গে সূর্যের আপাত অবস্থানের সামঞ্জস্যের কারণে ঘটে। এর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা নির্ভরযোগ্যভাবে কিবলার দিক নির্ধারণ করে থাকেন। সূত্র:গালফ নিউজ