শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে নাসিরনগরে বিজ্ঞান ও প্রযুক্তি ইনোভেশন সেন্টার, এআই ও রোবোটিক্স প্রশিক্ষণ, ডিজিটাল ল্যাব এবং গবেষণামূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য এম এ হান্নান।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনামের দৃষ্টি আকর্ষণ করা হয়,যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে নাসিরনগরে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলা যায়।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে নাসিরনগরের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে। একটি স্মার্ট ও সমৃদ্ধ নাসিরনগর গড়ার পথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬