ঢাকার বিভিন্ন সমস্যার পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট রয়েছে। বর্ষা এলেই নগর ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র ঢাকা। নগরায়ণের সঙ্গে সঙ্গে জনসংখ্যা ও বর্জ্যের পরিমাণও বেড়েছে। কিন্তু সবাই এখনো নগরজীবনের প্রয়োজনীয় অভ্যাস ও সচেতনতা গড়ে তুলতে পারেননি। বিদেশে গেলে মানুষ সামান্য চকলেটের মোড়ক ফেলতেও ডাস্টবিন খোঁজে। এটি মূলত সচেতনতা ও মানসিকতার বিষয়।
তিনি বলেন,আমরা নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজধানীকে গড়ে তুলতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে কাজ করা প্রয়োজন। এখানে বিএনপি-জামায়াত নয়, নাগরিক স্বার্থই অগ্রাধিকার হওয়া উচিত।
মির্জা ফখরুল আরও বলেন, গুলশান, বনানী ও বারিধারার মতো এলাকায় বসবাসকারী সচেতন নাগরিকদের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই নাগরিক সচেতনতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তুরাগ নদী নিয়মিতভাবে দখলের শিকার হয়েছে। বুড়িগঙ্গা ও তুরাগ নদী দখলমুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ‘এই নদীগুলো রক্ষা করা না গেলে ঢাকাকে রক্ষা করা সম্ভব হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
সিগন্যাল চালুর পর সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। তার ভাষায়,এআইয়ের মাধ্যমে আইন প্রয়োগের কারণে নিয়ম ভাঙার প্রবণতা কিছুটা কমেছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬