খবর প্রতিদিন ২৪

অনুমতি ছাড়া ফেসবুকের সংবাদ ও তথ্য ব্যবহার না করার আহ্বান

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যমে ব্যবহার কিংবা পুনঃপ্রকাশ না করার আহ্বান জানিয়েছেন মো. মাসুম খান।

এক জরুরি ঘোষণায়  আলহাজ্ব মোঃ মাসুম খান বলেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সব ধরনের সংবাদ, ছবি, ভিডিও ও তথ্য তাঁর নিজস্ব সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক সম্পদ। তাই তাঁর লিখিত বা মৌখিক অনুমতি ছাড়া এসব কনটেন্ট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যম ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ কিংবা প্রচার করতে পারবে না।

তিনি আরও বলেন, অনুমতি ছাড়া তাঁর প্রকাশিত কোনো কনটেন্ট ব্যবহার করা হলে তা কপিরাইট ও সাংবাদিকতার নৈতিক মানদণ্ডের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অননুমোদিত ব্যবহার বা প্রকাশের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার তিনি সংরক্ষণ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে মো. মাসুম খান বলেন, তাঁর ফেসবুকে প্রকাশিত কোনো সংবাদ বা তথ্য ব্যবহার বা প্রকাশের প্রয়োজন হলে অবশ্যই পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ০৮ জুলাই ২০২৬

অনুমতি ছাড়া ফেসবুকের সংবাদ ও তথ্য ব্যবহার না করার আহ্বান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যমে ব্যবহার কিংবা পুনঃপ্রকাশ না করার আহ্বান জানিয়েছেন মো. মাসুম খান।

এক জরুরি ঘোষণায়  আলহাজ্ব মোঃ মাসুম খান বলেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সব ধরনের সংবাদ, ছবি, ভিডিও ও তথ্য তাঁর নিজস্ব সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক সম্পদ। তাই তাঁর লিখিত বা মৌখিক অনুমতি ছাড়া এসব কনটেন্ট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যম ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ কিংবা প্রচার করতে পারবে না।

তিনি আরও বলেন, অনুমতি ছাড়া তাঁর প্রকাশিত কোনো কনটেন্ট ব্যবহার করা হলে তা কপিরাইট ও সাংবাদিকতার নৈতিক মানদণ্ডের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অননুমোদিত ব্যবহার বা প্রকাশের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার তিনি সংরক্ষণ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে মো. মাসুম খান বলেন, তাঁর ফেসবুকে প্রকাশিত কোনো সংবাদ বা তথ্য ব্যবহার বা প্রকাশের প্রয়োজন হলে অবশ্যই পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x