রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে।
ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় আফতাবনগর ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পরপরই চালক গাড়িটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা গাড়িটি তল্লাশিকালে গাড়ির পেছনের অংশ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বহনে ব্যবহৃত নিশান জিপ গাড়িটি জব্দ করে।
বাড্ডা থানা সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬