খবর প্রতিদিন ২৪

জামালপুর ডায়াবেটিস হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত দাবি

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। একই সঙ্গে হাসপাতালের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) বেলা ১২টায় শহরের ফৌজদারী মোড়ে ভুক্তভোগী রোগী, রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জামালপুর ডায়বেটিস জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। একই সঙ্গে হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা।

বক্তারা আরও বলেন, হাসপাতালের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র পরিবর্তন ও কাটছাঁট করে পদে বহাল থেকে হাসপাতালের কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।
এর ফলে হাসপাতালের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি জনকল্যাণমূলক চিকিৎসা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা বা রোগী হয়রানি গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আবু সায়েম মোহাম্মদ সা'আদাত উল করিম সায়েম, মোতালেব হোসেন মন্ডল, মনিরুজ্জামান মনির, আলতাব হোসেন, ফারুক হোসেন, কামাল হোসেন প্রমুখ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ০৮ জুলাই ২০২৬

জামালপুর ডায়াবেটিস হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত দাবি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। একই সঙ্গে হাসপাতালের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) বেলা ১২টায় শহরের ফৌজদারী মোড়ে ভুক্তভোগী রোগী, রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জামালপুর ডায়বেটিস জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। একই সঙ্গে হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা।

বক্তারা আরও বলেন, হাসপাতালের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র পরিবর্তন ও কাটছাঁট করে পদে বহাল থেকে হাসপাতালের কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।
এর ফলে হাসপাতালের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি জনকল্যাণমূলক চিকিৎসা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা বা রোগী হয়রানি গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আবু সায়েম মোহাম্মদ সা'আদাত উল করিম সায়েম, মোতালেব হোসেন মন্ডল, মনিরুজ্জামান মনির, আলতাব হোসেন, ফারুক হোসেন, কামাল হোসেন প্রমুখ।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x