উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক। ঝালকাঠি : ||
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যমে ব্যবহার কিংবা পুনঃপ্রকাশ না করার আহ্বান জানিয়েছেন মো. মাসুম খান।এক জরুরি ঘোষণায় আলহাজ্ব মোঃ মাসুম খান বলেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সব ধরনের সংবাদ, ছবি, ভিডিও ও তথ্য তাঁর নিজস্ব সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক সম্পদ। তাই তাঁর লিখিত বা মৌখিক অনুমতি ছাড়া এসব কনটেন্ট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যম ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ কিংবা প্রচার করতে পারবে না।তিনি আরও বলেন, অনুমতি ছাড়া তাঁর প্রকাশিত কোনো কনটেন্ট ব্যবহার করা হলে তা কপিরাইট ও সাংবাদিকতার নৈতিক মানদণ্ডের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অননুমোদিত ব্যবহার বা প্রকাশের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার তিনি সংরক্ষণ করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে মো. মাসুম খান বলেন, তাঁর ফেসবুকে প্রকাশিত কোনো সংবাদ বা তথ্য ব্যবহার বা প্রকাশের প্রয়োজন হলে অবশ্যই পূর্বানুমতি গ্রহণ করতে হবে।