খবর প্রতিদিন ২৪

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার বেতনের ১০ শতাংশ প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেন বলে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রিসভার সাম্প্রতিক এক বৈঠকে প্রধানমন্ত্রী সদস্যদের উদ্দেশে বিনয়ের সঙ্গে একটি প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী জানান, তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যায়।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন,আমার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দিচ্ছি। বেতন অ্যাকাউন্টে আসার পর আমি চেকের মাধ্যমে সরকারের হিসাবে জমা দিই। আপনারাও যদি সম্ভব মনে করেন, তাহলে প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারের কোষাগারে জমা দিতে পারেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এ আহ্বানে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার বেতনের ১০ শতাংশ প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেন বলে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রিসভার সাম্প্রতিক এক বৈঠকে প্রধানমন্ত্রী সদস্যদের উদ্দেশে বিনয়ের সঙ্গে একটি প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী জানান, তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যায়।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন,আমার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দিচ্ছি। বেতন অ্যাকাউন্টে আসার পর আমি চেকের মাধ্যমে সরকারের হিসাবে জমা দিই। আপনারাও যদি সম্ভব মনে করেন, তাহলে প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারের কোষাগারে জমা দিতে পারেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এ আহ্বানে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x