খবর প্রতিদিন ২৪

ঝালকাঠিতে ক্লিনিকের সামনে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা আহত ১

ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুনিয়া এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে মাসুম বিল্লাহ নামে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত মাসুম বিল্লাহ সোনা বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২৮ জুন ২০২৬, সকাল আনুমানিক ১১টার দিকে মাসুম বিল্লাহ সোনা তার মেয়ের জন্য ওষুধ আনতে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকে যান। ওষুধ নিয়ে ফেরার পথে একই এলাকার জাবেদ হোসেন নয়নসহ একাধিক সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বশত্রুতার জের পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে তার মাথায়সহ বিভিন্ন জায়গায়আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত তাকে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠান। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও এলাকাবাসী এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় রাজাপুর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ২৯ জুন ২০২৬

ঝালকাঠিতে ক্লিনিকের সামনে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা আহত ১

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুনিয়া এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে মাসুম বিল্লাহ নামে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত মাসুম বিল্লাহ সোনা বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২৮ জুন ২০২৬, সকাল আনুমানিক ১১টার দিকে মাসুম বিল্লাহ সোনা তার মেয়ের জন্য ওষুধ আনতে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকে যান। ওষুধ নিয়ে ফেরার পথে একই এলাকার জাবেদ হোসেন নয়নসহ একাধিক সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বশত্রুতার জের পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে তার মাথায়সহ বিভিন্ন জায়গায়আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত তাকে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠান। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও এলাকাবাসী এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় রাজাপুর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x