খবর প্রতিদিন ২৪

ঝালকাঠি জেলা আ.লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শুক্কুর মোল্লা জেল হাজতে

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য ও কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর মোল্লাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মতিয়ার রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সৈয়দ জিয়াউল হাসান জুবায়ের দায়ের করা বিস্ফোরক আইনের মামলা নং-২৫৬/২৪-এর ১২ নম্বর আসামি এবং সুমন মণ্ডল দায়ের করা মামলা নং-২০৫/২৪-এর ৪৩ নম্বর আসামি আব্দুস শুক্কুর মোল্লা। এ দুটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার তিনি পুনরায় জামিনের আবেদন নিয়ে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

উল্লেখ্য, আব্দুস শুক্কুর মোল্লা কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও হামলা-সংক্রান্ত একাধিক অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো চলমান থাকায় অভিযোগগুলোর নিষ্পত্তি হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঝালকাঠি জেলা আ.লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শুক্কুর মোল্লা জেল হাজতে

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য ও কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর মোল্লাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মতিয়ার রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সৈয়দ জিয়াউল হাসান জুবায়ের দায়ের করা বিস্ফোরক আইনের মামলা নং-২৫৬/২৪-এর ১২ নম্বর আসামি এবং সুমন মণ্ডল দায়ের করা মামলা নং-২০৫/২৪-এর ৪৩ নম্বর আসামি আব্দুস শুক্কুর মোল্লা। এ দুটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার তিনি পুনরায় জামিনের আবেদন নিয়ে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

উল্লেখ্য, আব্দুস শুক্কুর মোল্লা কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও হামলা-সংক্রান্ত একাধিক অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো চলমান থাকায় অভিযোগগুলোর নিষ্পত্তি হয়নি।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x