খবর প্রতিদিন ২৪

খুলনায় ব্যবসায়ী খোকন ব্যাপারীর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা মহানগরীর লবণচরা থানার হঠাৎ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকন ব্যাপারীর মৃত্যুতে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার আসর নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​উক্ত দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—হঠাৎ বাজার কমিটির সভাপতি ও ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আমিন আহমেদ, লবণচরা থানা জিয়া পরিষদের সভাপতি হাফিজুর রহমান এবং সিনিয়র সহ-সভাপতি মাস্টার কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক জুবায়ের আলম, মো: ফারুক হোসেন এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

দোয়া পরিচালনা ও ধর্মীয় আলোচনা করেন মোহাম্মদীয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা খাইরুল বাশার এবং হঠাৎ বাজার জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আশরাফুল ইসলাম।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষক রেজাউল ইসলাম, ব্যবসায়ী মিন্টু, আ: খালেক, রহিম মিস্ত্রি, রনি, শফিক, মুন্না, নয়ন, বাবুল, মো: রাকিব, মহিদুল, হাছান, ইয়াসিন, আলামিনসহ হঠাৎ বাজারের শত শত ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

খুলনায় ব্যবসায়ী খোকন ব্যাপারীর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

খুলনা মহানগরীর লবণচরা থানার হঠাৎ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকন ব্যাপারীর মৃত্যুতে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার আসর নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​উক্ত দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—হঠাৎ বাজার কমিটির সভাপতি ও ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আমিন আহমেদ, লবণচরা থানা জিয়া পরিষদের সভাপতি হাফিজুর রহমান এবং সিনিয়র সহ-সভাপতি মাস্টার কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক জুবায়ের আলম, মো: ফারুক হোসেন এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

দোয়া পরিচালনা ও ধর্মীয় আলোচনা করেন মোহাম্মদীয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা খাইরুল বাশার এবং হঠাৎ বাজার জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আশরাফুল ইসলাম।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষক রেজাউল ইসলাম, ব্যবসায়ী মিন্টু, আ: খালেক, রহিম মিস্ত্রি, রনি, শফিক, মুন্না, নয়ন, বাবুল, মো: রাকিব, মহিদুল, হাছান, ইয়াসিন, আলামিনসহ হঠাৎ বাজারের শত শত ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x