খবর প্রতিদিন ২৪

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামের কৃতি সন্তান সুর্বনা আক্তার লাবিবা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম দিনেই ‘ইয়েস কার্ড’ অর্জন করেছেন।

সুর্বনা আক্তার লাবিবা ঢাকার ঐতিহ্যবাহী কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কাউট ইউনিটের দলনেতা। তাঁর বাবা একজন পুলিশ কর্মকর্তা।

জানা যায়, বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’-এর জন্য দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। লাবিবা ইউনিট, উপজেলা এবং ঢাকা মহানগর অঞ্চল পর্যায়ের বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীত হন।

পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নির্বাচিত স্কাউট সদস্যদের সঙ্গে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। পরীক্ষার প্রথম দিনেই ‘ইয়েস কার্ড’ অর্জন করে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখেন এই মেধাবী স্কাউট সদস্য।

তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট ইউনিট এবং নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এই অর্জন দাড়িয়াল গ্রাম, বাকেরগঞ্জ উপজেলা ও বরিশাল জেলার জন্য গর্বের বিষয়।

সুর্বনা আক্তার লাবিবার ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন তাঁর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামের কৃতি সন্তান সুর্বনা আক্তার লাবিবা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম দিনেই ‘ইয়েস কার্ড’ অর্জন করেছেন।

সুর্বনা আক্তার লাবিবা ঢাকার ঐতিহ্যবাহী কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কাউট ইউনিটের দলনেতা। তাঁর বাবা একজন পুলিশ কর্মকর্তা।

জানা যায়, বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’-এর জন্য দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। লাবিবা ইউনিট, উপজেলা এবং ঢাকা মহানগর অঞ্চল পর্যায়ের বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীত হন।

পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নির্বাচিত স্কাউট সদস্যদের সঙ্গে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। পরীক্ষার প্রথম দিনেই ‘ইয়েস কার্ড’ অর্জন করে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখেন এই মেধাবী স্কাউট সদস্য।

তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট ইউনিট এবং নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এই অর্জন দাড়িয়াল গ্রাম, বাকেরগঞ্জ উপজেলা ও বরিশাল জেলার জন্য গর্বের বিষয়।

সুর্বনা আক্তার লাবিবার ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন তাঁর।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x