উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা মহানগরীর লবণচরা থানার হঠাৎ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকন ব্যাপারীর মৃত্যুতে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার আসর নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—হঠাৎ বাজার কমিটির সভাপতি ও ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আমিন আহমেদ, লবণচরা থানা জিয়া পরিষদের সভাপতি হাফিজুর রহমান এবং সিনিয়র সহ-সভাপতি মাস্টার কামাল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক জুবায়ের আলম, মো: ফারুক হোসেন এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক।দোয়া পরিচালনা ও ধর্মীয় আলোচনা করেন মোহাম্মদীয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা খাইরুল বাশার এবং হঠাৎ বাজার জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আশরাফুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষক রেজাউল ইসলাম, ব্যবসায়ী মিন্টু, আ: খালেক, রহিম মিস্ত্রি, রনি, শফিক, মুন্না, নয়ন, বাবুল, মো: রাকিব, মহিদুল, হাছান, ইয়াসিন, আলামিনসহ হঠাৎ বাজারের শত শত ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।