মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জোভান। কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় কয়েকদিন আগে এ দুর্ঘটনা ঘটে বলে ফেসবুকে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) দেওয়া এক স্ট্যাটাসে জোভান জানান, দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও ঘটনাটি তাকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে।
তিনি বলেন, অনেক সময় রাস্তায় আমরা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে ভাবি না, কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস রাখি। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে ঘটবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়।
অভিনেতা আরও লেখেন, মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
জোভান বলেন, প্রতিটি মানুষের পেছনে তার পরিবার ও প্রিয়জনদের অপেক্ষা থাকে। তাই গন্তব্যে কিছুটা দেরিতে পৌঁছানো হলেও নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬