খবর প্রতিদিন ২৪

ববি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে র‍্যাগিংয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগ দেয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের ইমিডিয়েট সিনিয়র ১৪তম ব্যাচের  শিক্ষার্থীদের বিরুদ্ধে । র‍্যাগিংয়ের সময় এক নবীন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। উক্ত ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুস্মিতা রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে ভাটার খাল পাড় এলাকায় নদীর পাড়ে পরিত্যক্ত বিল্ডিংয় র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। এলাকাবাসীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রক্টরিয়াল বডি। এসময় এক নবীন নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূত্রে জানাগেছে, এলাকাবাসীর থেকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। ইমিডিয়েট সিনিয়র শিক্ষার্থীদের থেকে মুচলেকা নিয়ে পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার শর্তে ছেড়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের র‍্যাগিংয়ে অভিযুক্ত ১৪তম ব্যাচের একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা এবিষয়ে মুখ খুলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, জুনিয়রদের সাথে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক সুস্মিতা রায় বলেন, হ্যা আমাদের বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের একটা ঘটনা ঘটেছে। প্রক্টরিয়াল বডির তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই সেখানে ১৪তম ও ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের পাই। পরে প্রক্টর অফিসে মুচলেকা নিয়েছে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের থেকে। বিভাগেও আমরা দুই ব্যাচের সাথে আলাদাভাবে বসেছি। আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছি দ্রুত রিপোর্ট জমা দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা এলাকাবাসীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ব্যাচেরই শিক্ষার্থী উপস্থিতি পায়। সেখানে ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়েছে। এই ঘটনায় বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত রিপোর্ট জমা দিবে, ঐ রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ববি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে কমিটি

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x